সব থেকে বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, মোদীকে লাই ডিটেক্টর পরীক্ষায় বসার চ্যালেঞ্জ আপের
সব থেকে বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, মোদীকে লাই ডিটেক্টর পরীক্ষায় বসার চ্যালেঞ্জ আপের
সোমবার দিল্লিতে বিতর্কিত আবগারি নীতির দুর্নীতি প্রসঙ্গে সিবিআই উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়াকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আপ। আম আদমি পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাই ডিটেক্টর পরীক্ষায় বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আপের তরফে অভিযোগ করা হয়েছে, মনীশ সিসোডিয়াকে সিবিআই মিথ্যা অভিযোগ বার বার অপদস্থ করছে।

নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ
আপ প্রধান মুখপাত্র এবং বিধায়ক সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, সিবিআই মিথ্যা অভিযোগে মনীশ সিসোডিয়াকে বার বার জিজ্ঞাসাবাদ করছে। বিজেপি বার বার মনীশ সিসোডিয়াকে লাই ডিটেক্টর পরীক্ষা করানোর দাবি করছেন। আমার মতে সব থেকে বড় মিথ্যাবাদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই তিনি বলেন, মোদীকে চ্যালেঞ্জ করছি ইডি সিবিআই নিরপেক্ষ, কেন্দ্রের সঙ্গে এদের কোনও যোগাযোগ নেই এই কথাটি লাই ডিটেক্টরে বলতে।
প্রাক্তন আপ সরকারের মন্ত্রী বর্তমানে বিজেপি নেতা কপিল মিশ্র সম্প্রতি মনীশ সিসোডিয়াকে লাই ডিটেক্টর পরীক্ষায় বসানো উচিত বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, সিসোডিয়া বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। সিসোডিয়া বার বার অভিযোগ করেছেন, বিজেপি তাঁকে আপ ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের জন্য বার বার চাপ দিচ্ছে। কপিল মিশ্র বলেন, আপের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আপ সেই দিক থেকে নজর সরিয়ে দেওয়ার জন্যই বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে।

মনীশ সিসোডিয়ার সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ
মনীশ সিসোডিয়া সোমবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। সিবিআইয়ের সদর দফতর থেকে বেরনোর পরেই মনীশ সিসোডিয়া অভিযোগ করেন, সিবিআই আধিকারিকরা তাঁকে মামলা থেকে বাঁচতে আপ ছেড়ে বিজেপিতে যোগদানের পরামর্শ দিয়েছিলেন। যদিও সিবিআইয়ের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মনীশ সিসোডিয়ার এই অভিযোগের পরেই তীব্র প্রতিক্রিয়া দেখায় গেরুয়া শিবির।

সিসোডিয়াকে সিবিআইয়ের তলব
সোমবার সিবিআইয়ের তলবকে কেন্দ্র করে রবিবার থেকে তীব্র উত্তেজনা ছিল আপ নেতা কর্মী সমর্থকদের মতে। আপের তরফে বার বার আশঙ্কা করা হয়েছিল, সোমবারেই মনীশ সিসোডিয়াকে সিবিআই গ্রেফতার করতে পারে। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগেও মনীশ সিসোডিয়া বলেছিলেন, গুজরাত নির্বাচন থেকে তাঁকে সরাতেই সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে। তবে সিবিআই নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেয়। দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় সিবিআই এখনও দুই জনকে গ্রেফতার করেছে। তারমধ্যে একজন মনীশ সিসোডিয়ার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications