রাজধানীতে 'আপ'-এর মহামিছিল, প্রধানমন্ত্রীর বাসভবন পৌঁছনোর আগেই যা ঘটল
রবিবাসরীয় দিল্লিতে আম আদমি পার্টির মহামিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে ছিল।
রবিবাসরীয় দিল্লিতে আম আদমি পার্টির মহামিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে ছিল। এদিন বিকেলে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত মহামিছিল এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা হন। কিন্ত প্রধানমন্ত্রীর বাসভবন পৌঁছনর আগেই মিছিলকে রুখে দেওয়া হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশের বিনা অনুমতিতে এই মিছিল সংগঠিত করা হয়েছে।

They don't have permission (for protest march). They've been contained at Parliament street. They're being told that they can't go any further. Specially trained personnel are deployed here. We're sure they'll (AAP members & protesters) listen to us: DCP New Delhi on AAP protest pic.twitter.com/eR5lqQWOXg
— ANI (@ANI) June 17, 2018
Visuals from Mandi House: Members & supporters of Aam Aadmi Party are staging a protest march to the Prime Minister's residence in support of #Delhi CM Arvind Kejriwal's demand that Delhi Lieutenant-Governor Anil Baijal put an end to the strike by state government officers. pic.twitter.com/wcs7vjNZVp
— ANI (@ANI) June 17, 2018
গত ৭ দিন ধরে দিল্লির লেফটনেন্ট গভর্নরের অফিসে ধর্নার বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, ধর্মঘটরত দিল্লির আইএএস অফিসাররা যেন কাজে যোগ দেন। এবিষয়ে লেফ্টনেন্ট গর্ভনর যেন দিল্লি প্রশাসনের আইএএস অফিসারদের নির্দেশ দেন, তার জন্য ধর্মঘটে বসেন অরবিন্দ কেজরিওয়ালও। এই দাবিকে সমর্থন করেই এদিন অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকেন।
जब-जब मोदी डरता है, पुलिस को आगे करता है...
— AAP (@AamAadmiParty) June 17, 2018
पुलिस के दम पर संसद-मार्ग पर रोका गया AAP का मार्च।
पुलिस के दम की ये सरकार, नहीं चलेगी, नहीं चलेगी !#अब_रण_होगा pic.twitter.com/Wn2k9SQ7jJ
सिंघासन खाली करो,
— AAP (@AamAadmiParty) June 17, 2018
कि जनता आती है...#अब_रण_होगा pic.twitter.com/wmTPvcn13Y
এই আন্দোলেন মোদী বিরেধিতার সুর আরও চড়া হয়।
.@AAPPunjab Leadership participating in march to PM House.#अब_रण_होगा pic.twitter.com/Ay1BufbiYh
— AAP (@AamAadmiParty) June 17, 2018
মহামিছিলে হাজির ছিলেন আম আদমি পার্টির সমস্ত প্রথম সারির নেতারাই।
আরবিন্দ কেজরিওয়ালের ধর্নার আরও একগুচ্ছ দাবি রয়েছে। তাঁর দাবি, দিল্লিতে রেশনের জন্য বাড়ি পর্যন্ত ডেলিভারি দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন করুন সেখানের লেফ্টনেন্ট গভর্নর। এদিকে আম আদমি পার্টির মিছিলের জন্য দিল্লির ৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ ছিল। এদিকে, গতকাল আন্দোলন রত কেজরিওয়ালের সঙ্গে দেখা করার অনুমতি পানন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন তিনি। রাতেই মমতা সহ ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীরা মিলে সাংবাদিক সম্মেলন করে গোটা পরিস্থিতির জন্য মোদী সরকারকে দায়ী করেন। মমতা প্রশ্ন তোলের সাংবিধানিক অধিকার নিয়েও। এরপর আজ ফের একবার আম আদমি পার্টির মিছিল ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে।












Click it and Unblock the Notifications