জল্পনার অবসান, পাঞ্জাব থেকে রাজ্যসভায় আপ প্রার্থী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং

জল্পনার অবসান, পাঞ্জাব থেকে রাজ্যসভায় আপ প্রার্থী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং

বহুবছর ধরে বাইশগজ শাসন করেছেন স্পিন বোলিং দিয়ে৷ জল্পনা ছিল ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করতে পারেন তিনি৷ কিন্তু সেটা কোন দলের হয়ে! জল্পনার অবসান ঘটিয়ে আম আদমী পার্টি জানিয়ে দিল আগামী রাজ্যসভা নির্বাচনে পাঞ্জাব থেকে হরভজন সিং-কে প্রার্থী করছে তারা৷ একপ্রকার ল্যান্ডস্লাইড জয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের উড়িয়ে দিয়ে পাঞ্জাবে ক্ষমতা দখল করেছে আম আদমী পার্টি৷ নির্বাচনের আগের ঘোষণা মতোই আম আদমী পার্টির মুখ্যমন্ত্রী হয়েছে ভগবন্ত মান।

জল্পনার অবসান, পাঞ্জাব থেকে রাজ্যসভায় আপ প্রার্থী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং

চলতি মাসের শেষ নাগাদ রাজ্যসভায় পাঁচটি আসন পেতে চলেছে আম আদমি পার্টি যার একটিতে হরভজন সিংকে প্রার্থী করার কথা ঘোষণা করল কেজরিওয়ালের দল। সূত্রের খবর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর নেতৃত্বে পাঞ্জাবের নবগঠিত রাজ্য সরকারও হরভজন সিংকে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দায়িত্ব দিতে পারে।

প্রসঙ্গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাঞ্জাব নির্বাচনের ঠিক আগে, 'টার্বোনেটর' হরভজন সিংয়ের বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে ছিল। বেশ কয়েকটি মিডিয়া হাউসের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল যে হরভজন বিজেপিতে যেতে পারেন৷ সপ সময় এক বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, যে আমাদের রাডারে হরভজন এবং প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং রয়েছেন, দেখা যাক সে পর্যন্ত কি হয়। যদিও ভাজ্জি পরে সমস্ত গুজব উড়িয়ে দেন। এরপরও জল্পনা ছিল, কারণ এই প্রবীণ ক্রিকেটারকে তৎকালীন পাঞ্জাব কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধুর সাথে পোজ দিতে দেখা যায়। নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছিলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। ছবির সঙ্গে সিধু লিখেছিলেন, 'সম্ভাবনায় পূর্ণ একটি ছবি' আপ এর ঘোষণার সঙ্গেই সমস্ত জল্পনার শেষ হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+