আপের উত্থান, গুজরাতে ভোট কমবে বিজেপি-কংগ্রেসের

বিজেপি গুজরাতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে। তবে এই ভোটে নতুন সমস্যা তৈরি করছে আপ। যা বিপরীত পক্ষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবিপি সি ভোটারের সমীক্ষা সেই কথা বলছে।

কে কত ভোট পাবে?

কে কত ভোট পাবে?

বিজেপি মনে করা হচ্ছে ৪৫.৪ ভোট পাবে কিন্তু তা গতবারের থেকে ৩.৭ শতাংশ কম। কংগ্রেসের ব্যাপক ভোট কমতে পারে, ২৯.১ শতাংশ তাঁরা ভোট পেতে পারে। গতবার তাঁরা পেয়েছিল ৪১ শতাংশের বেশি ভোট। তা কমতে পারে ১২ শতাংশ। এর অন্যতম কারণ আপের উত্থান। ২০.২ শতাংশ ভোট পেতে পারে।

মোদী-শাহের আঁতুরঘর

মোদী-শাহের আঁতুরঘর

২০২৪-র বিধানসভা ভোটের আগে গুজরাতের বিধানসভা ভোট। মোদী-শাহের আঁতুরঘর বললে ভুল হবে না। সেকারণেই উন্নয়নে এখন গুজরাতের দিকে বেশি মন দিয়েছেন মোদী শাহরা। কয়েরদিন আগেই আহমেদাবাদ থেকে মুম্বই ভিস্তাডম এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন তিিন। প্রায়ই গুজরাতে যেতে দেখা যাচ্ছে মোদী-শাহকে। তার অন্যতম কারণ গুজরাতের বিধানসভা ভোট। ২০২৪-র লোকসভা ভোটের আগে এক প্রকার বিেজপি অ্যাসিড টেস্ট হবে গুজরাতের এই বিধানসভা ভোট।

সরকার গড়বে বিজেপি

সরকার গড়বে বিজেপি

গুজরাতে এবারও সরকার গড়বে বিজেপি। এমনই দাবি করেছে এবিপি সি-ভোটার সমীক্ষা। গুজরাতে এবার বিজেপির প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে আম আদমি পার্টি। এবিপি সি ভোটার সমীক্ষা বলছে বিধানসভা ভোটে গুজরতে বিজেপি পাবে ৬৩ শতাংশ ভোট। আম আদমি পার্টি পাবে ১৯ শতাংশ ভোট। কংগ্রেস পাবে ৯ শতাংশ ভোট আর অন্যান্যরা পাবে ২ শতাংশ ভোট। কাজেই গুজরাতে আপ টক্কর দিলেও সরকার গড়তে পারবে না।

ভোটের বড় ইস্যু

ভোটের বড় ইস্যু

গুজরাতে ভোটের বড় ইস্যু হতে চলেছে কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতি। এই দুটি ইস্যুতে বিজেপির উপর চাপ তৈরি করবে বিরোধীরা। কারণ মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে দেশের কর্মসংস্থান তলানিতে এসে ঠেকেছে। কংগ্রেস থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি ক্রমাগত মোদী সরকারকে এই নিয়ে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে। করোনা পরিস্থিতির কারণে অসংখ্য মানুষের কাজ গিয়েছে। তার উপরে একাধিক সরকারি েক্ষত্রের বেসরকারিকরণ করেছেন মোদী সরকার। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ককে পরপর তিনবার রেপোরেট বাড়াতে হয়েছে।

গুজরাতের পাশাপাশি আরও একটি রাজ্যের ভোট রয়েছে। হিমাচল প্রদেশ। সেখানেও বিজেপি ক্ষমতা ধরে রাখবে বলে দাবি সি ভোটার সমীক্ষার। সি ভোটার সমীক্ষা বলছে হিমাচল প্রদেশে বিজেপি ৬৮টি আসনের মধ্যে ৩৭ থেকে ৪৫টি আসন পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+