আপনারই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করুন, জনগণের রায় জানতে গুজরাতে আপের বিশেষ নম্বর চালু

আপনারই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করুন, জনগণের রায় জানতে গুজরাতে আপের বিশেষ নম্বর চালু

গুজরাতে চলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন হবে। এখনও পর্যন্ত গুজরাতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য গুজরাতের জনগণের রায় জানতে চেয়েছেন। কেজরিওয়াল একই কৌশল পঞ্জাবেও করেছিল। এই কৌশলে কেজরিওয়াল প্রচারের দিক থেকে বিজেপি বা কংগ্রেসকে কিছুটা পিছনে ফেলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। গুজরাতের মানুষের জন্য একটি ইমেল আইডি ও একটি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।

জনগণের রায় শুনতে বিশেষ নম্বর চালু আপের

জনগণের রায় শুনতে বিশেষ নম্বর চালু আপের

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বলেন, রাজ্যের জনগণের মতামতের ভিত্তিতে দল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন। ৪ নভেম্বর গুজরাত বিধানসভা নির্বাচনে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। আপ সু্প্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা জনগণের মতামত জানানোর জন্য একটি নম্বর জারি করেছি। নম্বরটা হল ৬৩৫৭০০০৩৬০। আপনারা এই নম্বরে মেসেজ করতে পারেন। আবার হোয়াটস অ্যাপ করতে পারেন। ভয়েস মেসেজও পাঠাতে পারেন। একটি ইমেল আইডি রয়েছে। ইমেল আইডিটা হল aapnocm@gmail.com সেখানে আপনারা ইমেলও করতে পারেন। তবে ৩ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাদের মতামত জানাতে হবে।

বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের

বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের

গুজরাতের নির্বাচনী প্রচারে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, প্রথমে বিজেপি বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী করেছিলেন। কিন্তু একবছর আগে তাঁকে সরিয়ে দিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু দুই ক্ষেত্রেই বিজেপি রাজ্যের জনগণের কাছে জানতে চায়নি, রাজ্যের মানুষ আদতে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি বলেন, আপের ক্ষেত্রে তা হয় না। আপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাকেই করে, যাকে মানুষ চান।

পঞ্জাবের মডেল অনুসরণ গুজরাতে

পঞ্জাবের মডেল অনুসরণ গুজরাতে

অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আম আদমি পার্টিতে এই ধরনের কাজ আমরা করি না। আমরা জনগণকে জিজ্ঞাসা করে ঠিক করি কাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে। আপনাদের মনে থাকবে, আমরা পঞ্জাবের বিধানসভাতেও রাজ্যের মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কে মুখ্যমন্ত্রী হবেন। জনগণের ইচ্ছায় আমরা ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী করেছি। তিনি মন্তব্য করেন, আম আদমি পার্টি গুজরাতে সরকার গঠন করতে চলেছে। এই পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি হবেন, তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। তাই আমরা জনগণের কাছে জানতে চাইছি, আপ কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে।'

বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি

বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি

গুজরাতে জোর নির্বাচনী প্রচার চালাচ্ছে কেজরিওয়াল। তিনি রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপিকে গুজরাতের মানুষ চান না। বিজেপির গুণ্ডামিতে গুজরাতের মানুষের নাভিশ্বাস উঠছে। গুজরাতের মানুষ মুদ্রাস্ফীতি, বেকারত্ব থেকে মুক্তি চাইছে। গুজরাতের একাংশ বিজেপি ও কংগ্রেসের বিকল্প শক্তির খোঁজ করছেন। সেই হিসেবে আপ গুজরাতে বর্তমানে প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+