Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AAP Rejects Delhi Exit Polls: বুথ ফেরত সমীক্ষা 'না পসন্দ' আপের, "দিল্লিতে আপদ বিদায়," তীব্র আক্রমণ বিজেপির

AAP Rejects Delhi Exit Polls: বুধবার দিল্লিতে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2025) ভোটগ্রহণ। শনিবার ফলাফল ঘোষণা। বুথ ফেরত সমীক্ষায় (Exit Polls) ইঙ্গিত, ৭০ আসনের দিল্লি বিধানসভায় এবারে বিজেপির কাছে ধরাশায়ী হতে পারে আপ।

দিল্লিতে ক্ষমতা হারাতে পারে শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। সমীক্ষা সামনে আসতেই সরব আপ। বুথ ফেরত সমীক্ষা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আম আদমি পার্টির। আপের সর্বভারতীয় মুখপাত্র রীনা গুপ্তার দাবি, চতুর্থবারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

aap

বুথ ফেরত সমীক্ষাগুলিতে তাঁদের দলকে অপমান করা হয়েছে বলে দাবি আপ মুখপাত্রের। এর আগেও ২০১৫ ও ২০২০-তে বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে আপ বিপুল মার্জিনে জিতেছিল বলে জানান তিনি।

সংবাদসংস্থা পিটিআইকে আপের মুখপাত্র জানান, "এর আগে ২০১৩, ২০১৫ ও ২০২০-এর বুথ ফেরত সমীক্ষাতেও আপকে কম আসন দেওয়া হয়েছিল। কিন্তু প্রকৃত ফলাফল আসতেই দেখা যায় তার থেকে অনেক বেশি আসনে আপ জিতেছে।" প্রসঙ্গত, দিল্লির নির্বাচনে প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এবারে বিজেপিকে জয়ী দেখানো হয়েছে।

আপ, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী লড়াই দ্বিমুখী হওয়ার ইঙ্গিত সমস্ত বুথ ফেরত সমীক্ষায়। দিল্লির ৭০ আসনের বিধানসভা জিততে ম্যাজিক ফিগার ৩৬টি আসন প্রয়োজন। আপ ও বিজেপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। পি মার্ক, ম্যাট্রিজ, পিপলস পালস, পিপলস ইনসাইট, চাণক্য রিসার্চ-সহ নানা পোলস্টার বিজেপিকে এগিয়ে রেখেছে এবারে।

একমাত্র দুটি বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। মাইন্ড ব্রিঙ্ক ও উইপ্রিসাইডের সমীক্ষায় ইঙ্গিত, আপেরই হ্যাটট্রিক হতে চলেছে দিল্লিতে। মাইন্ড ব্রিঙ্কের সমীক্ষায় ৭০টির মধ্যে ৪৪-৪৯টি আসন দেওয়া হয়েছে আপকে।

আবার উইপ্রিসাইডের বুথ ফেরত সমীক্ষায় ৪৬-৫২টি আসন দেওয়া হয়েছে তাদের। দিল্লিতে সরকার গড়া নিয়ে আপ আত্মবিশ্বাসী হলেও বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই কটাক্ষ ধেয়ে এসেছে বিজেপির তরফে। দিল্লিতে 'আপদ' বিদায় হবে বলে আক্রমণ গেরুয়া শিবিরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+