আমআদমি পার্টির টিকিটে লোকসভায় লড়বেন? স্বাক্ষর সংগ্রহে নেমে পড়ুন

নতুন কিছু নয়। দিল্লিতে বিধানসভা নির্বাচনে যাঁরা আমআদমি পার্টির টিকিটে লড়তে চেয়েছিলেন, তাঁদের অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ১০০ জন মানুষের স্বাক্ষর জোগাড় করে আনতে। সেই মডেল এবার লোকসভাতেও অনুসরণ করতে চাইছেন তিনি।
ব্যাপারটা কী?
ধরুন, আপনি একজন আমআদমি। আমআদমি পার্টির সপক্ষে লোকসভা ভোটে দাঁড়াতে চান। আপনাকে প্রথমে আপনার ইচ্ছের কথা জানাতে হবে দলকে। এবার দল বলবে, যে লোকসভা কেন্দ্র থেকে আপনি টিকিট পেতে আগ্রহী, তার অন্তর্গত সব বিধানসভা পিছু ৫০০টি করে স্বাক্ষর আনতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের আওতায় যদি ১০টি বিধানসভা কেন্দ্র থাকে, তা হলে আপনাকে ৫০০০ জন মানুষের স্বাক্ষর জোগাড় করে আনতে হবে। তবেই বোঝা যাবে, স্থানীয় মানুষের কাছে আপনি বিশ্বাসযোগ্য।
তা ছাড়া, প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের একটি ১২ পাতার ফর্ম দেওয়া হবে। তাতে নাম-ধাম, বার্ষিক আয়, সেই আয়ের উৎস, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক সদস্যদের বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। খুঁটিয়ে পরীক্ষা করার পর যদি মনে হয় সংশ্লিষ্ট প্রার্থী যোগ্য লোক, তবে তিনি আমআদমি পার্টির টিকিটে লড়তে পারবেন লোকসভা নির্বাচনে।
এদিকে, রবিবার দলের কার্যকরী সমিতির বৈঠক শেষে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, আমআদমি পার্টি নতুন করে সদস্য সংগ্রহ শুরু করবে ১০ জানুয়ারি থেকে। এই অভিযান চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সদস্য সংগ্রহ অভিযানের নাম দেওয়া হয়েছে 'ম্যাঁ ভি আমআদমি'। এতে ভালো সাড়া পড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications