অভিনেত্রীর সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ইডির কোপ, আবগারি দুর্নীতিতে নাম জড়াল রাঘব চড্ডার
কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলার তদন্তে তৎপর ইডি। ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তারা। তাতে আপের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডার নাম রয়েছে। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছেন রাঘব চড্ডা নিজে।
সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেছেন এরকম কোনও তথ্য তাঁর কাছে নেই। আবগারি দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জসিটে তার নাম রয়েছে এমন কোনও তথ্য তাঁর কাছে নেই বলে দাবি করেছেন সাংসদ। যাঁরা এই খবর ছড়াচ্ছেন তাঁদের ক্ষমা চাইতে বলেছেন তিনি।

এদিকে আঅবগারী দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। জেরা করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। আবগারি নীতিতে বদল এনে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগে লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে।
পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে বিজেপি কোনও ভাবেই কবজা করতে না পেরেই তাঁদের এজেন্সি প্রয়োগ করে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে আম আদমি পার্টির রাজ্য সভার সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বলিউড অভিনেত্রী পরিনিতি চোপরার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তার মাঝেই ইডির চার্জশিটে রাঘব চড্ডার নাম থাকার খবরে উত্তেজনা আরও বেড়েছে। আপকে চাপে রাখতেই ইডি একের পর এক আপ সাংসদ এবং বিধায়কদের নিশানা করছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications