Ram Mandir:আপের উল্টো সুর হরভজনের গলায়, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি নিজের অবস্থানও করলেন স্পষ্ট
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন।আগামী সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা হবে। অযোধ্যা জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি, শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। তবে রাম মন্দির প্রতিষ্ঠার দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা।
কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল সহ একাধিক বিরোধী দল রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছুটা ভিন্ন সুরই শোনা গেল আপ সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের গলায়। আগামী ২২ জানুয়ারি দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অযোধ্যায় উপস্থিত না থাকলেও রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা জানালেন হরভজন সিং।

২২শে জানুয়ারী রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বিরোধী দলগুলি বয়কট করার মধ্যে ভাজ্জির এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধীদের অভিযোগ বিজেপি এই অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের অস্ত্র হিসাবে মন্দির উদ্বোধনকে ব্যবহার করছে।
রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে ২২ জানুয়ারি অযোধ্যায় যাচ্ছেন না বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরে স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে অযোধ্যা যাবেন তিনি। বুধবার কেজরী বলেন, "২২ তারিখে কোনও কর্মসূচি না রাখতে বলা হয়েছিল। কিন্তু এখনও কোনও আমন্ত্রণ আসেনি।"
Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির রয়েছে নানা বিশেষত্ব, প্রাণ প্রতিষ্ঠার আগে রইল সব তথ্য
একইসঙ্গে ভাজ্জি উল্লেখ করেছেন, 'এটা আমাদের সৌভাগ্য যে এই মন্দিরটি এই সময়ে নির্মিত হচ্ছে, তাই আমাদের সকলে গিয়ে (ভগবান রামের কাছ থেকে) আশীর্বাদ নেওয়া উচিত। আমি অবশ্যই (রাম মন্দির উদ্বোধন) আশীর্বাদ পেতে যাচ্ছি (ভগবান রামের কাছ থেকে)।'
রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধনের পর প্রতিদিন গড়ে তিন লক্ষ ভক্ত সমাগম হবে বলেই আশা করা হচ্ছে এই শহরে।












Click it and Unblock the Notifications