বরখাস্ত হওয়ার বিরুদ্ধে মামলা তুলে নিলেন আপ বিধায়করা, কেন জানেন

নির্বাচন কমিশনের পরামর্শ মেনে দিল্লি বিধানসভার আম আদমি পার্টি বিধায়কদের বরখাস্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

নির্বাচন কমিশনের পরামর্শ মেনে দিল্লি বিধানসভার আম আদমি পার্টি বিধায়কদের বরখাস্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এরপর সোমবার সমস্ত আপ বিধায়করা তাঁদের মামলা দিল্লি হাইকোর্ট থেকে তুলে নেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে তাঁদের বরখাস্তের খবর আসতেই দিল্লি হাইকোর্টে , এই বরখাস্তের বিরুদ্ধে মামলা করেন ২০ জন আপ বিধায়ক।

বরখাস্ত হওয়ার বিরুদ্ধে মামলা তুলে নিলেন আপ বিধায়করা, কেন জানেন

২০ জন বিধায়কদের তরফের আইনজীবী দিল্লি হাইকোর্টকে জানান, রাষ্ট্রপতির তরফে এই বরখাস্তের পত্র গ্রহণ করে নেওয়ার পর, গোটা মামলার আর কোনও মেধা রইল না। আর রাষ্ট্রপতির নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ নিতে চান না তাঁরা। উল্লেখ্য, লাভজনক পেশায় যুক্ত থাকার দায়ে ২০ জন আপ বিধায়ককে বরখাস্ত করার কথা জানায় নির্বাচন কমিশন।

এদিকে, গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, বিধায়কদের ওপর ভুয়ো মামলা চাপিয় দিয়েছে সরকার। কেজরিওয়ালের দাবি ,'তারা(সরকার) আমার দফতরেও তল্লাশি চালিয়েছিল ,তবে ৪ টে মাফলার ছাড়া কিছু বার করতে পারেনি। তারা (বিজেপি সরকার) সব কিছু চেষ্টা করেছে। কোনও কিছুই না করতে পেরে ,শেষে বিধায়কদের বরখাস্তের রাস্তায় হেঁটেছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+