লোকসভা ভোট চলাকালীন বিজেপিতে যোগদানের হিড়িক, আরও এক বিধায়কের দলত্যাগ

লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির জন্য আরও একটি বড় আঘাত নেমে এল। রাজধানীতে একেবারে ভোটের মুখে আপ বিধায়ক দেবিন্দর কুমার শেরওয়াত দল ছাড়লেন।

লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির জন্য আরও একটি বড় আঘাত নেমে এল। রাজধানীতে একেবারে ভোটের মুখে আপ বিধায়ক দেবিন্দর কুমার শেরওয়াত দল ছাড়লেন। তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন কেন্দ্রীয়মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে। তিনদিন অআগেই আপ বিধায়ক অনিল বাজপেয়ী যোগ দিয়েছিলেন বিজেপিতে।

বরখাস্ত নেতার বিজেপিতে যোগ

বরখাস্ত নেতার বিজেপিতে যোগ

দলবিরোধী কর্মকাণ্ডের জন্য ২০১৬ সালে তাঁকে বরখাস্ত করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি চিঠি লিখেছিলেন যে, পঞ্জাবে তাঁদের কিছু নেতা অনৈতিক ক্রিয়াকলাপে জড়িত। তাঁরা মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে। টিকিট পাওয়ার জন্য তাঁরা সমস্তরকম অনৈতিক কাজ করতেও পিছপা হচ্ছে না।

বাজপেয়ীর পর আরও এক বিধায়কের দলত্যাগ

বাজপেয়ীর পর আরও এক বিধায়কের দলত্যাগ

শুক্রবার দিল্লির গান্ধীনগর থেকে আম আদমি পার্টির বিধায়ক অনিল বাজপেয়ীর পর আরও এক বিধায়ক দেবিন্দর কুমার শেরওয়াত দলবদল করলেন। গেরুয়া শিবিরে যোগদানের পর তিনি বলেন, আমি ১৫ বছর ধরে আম আদমি পার্টির জন্য কাজ করেছি। কিন্তু দলের কাছে থেকে অশ্রদ্ধা আর অদ্ভুত আচরণ পেয়েছি। তাই দল থেকে বিচ্ছিন্ন হলাম।

১৪ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ

১৪ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ

বিজয় গোয়েলর এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আপের ১৪ জন বিধায়কের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তাঁরাও শীঘ্রই পার্টি ছেড়ে দিতে তৈরি। তাঁর এই হুঁশিয়ারি আম আদমি পার্টির কাছে অশনি সংকেত। আপও এমন একটা আভাস দিয়েছিল আগে থেকেই। সেইমতোই আপ শিবিরে ভাঙন ধরেছে। এদিন তিন কাউন্সিলরও বিজেপিতে যোগ দেন।

ঘোড়া কেনা-বেচার অভিযোগ

ঘোড়া কেনা-বেচার অভিযোগ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সম্প্রতি অভিযোগ করেন, বিজেপি ঘোড়া কেনাবেচার খেলা শুরু করেছে আবার। সিসোদিয়া অভিযোগ করেন, আপের সাত বিধায়ককে ১০ কোটি টাকা করে টোপ দেওয়া হয়েছে।

দু-মাসের মধ্যে তিন বিধায়ক

দু-মাসের মধ্যে তিন বিধায়ক

শুক্রবার ঘটা করে বিজেপিতে যোগ দেন আপ বিধায়ক অনিল বাজপেয়ী। দু'মাসের মধ্যে দ্বিতীয় বিধায়ক হিসেবে তিনি যোগ দেন বিজেপিতে। দিল্লি বিজেপির ভাইস প্রেসিডেন্ট শ্যাম জাজু, কেন্দ্রীয়মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে বাজপেয়ী যোগ দানের তিনদিন পর ফের দলে ভাঙন ধরিয়ে আরও এক বিধায়ক বিজেপিতে যোগ দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+