দিল্লি পুরসভার টিকিট বিতরণ ইস্যুতে আপের অভ্যন্তরে অশান্তি, দলীয় বিধায়ককে মারধরের অভিযোগ কর্মীদের বিরুদ্ধে

দিল্লি পুরসভা নির্বাচনে টিকিট বিতরণ ইস্যুতে আপ বিধায়কদের মারধর দলীয় কর্মীদের,

আপ বিধায়ক গুলাব সিং যাদব অভিযোগ করেছেন, দলের কিছু নেতা-কর্মী তাঁকে হেনস্থা করেছে। দিল্লি পুরসভা ভোটের প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হল দলের অভ্যন্তরে। এরপরেই আপের কিছু নেতা কর্মী তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ। তবে গুলাব সিং যাদবের এই মন্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিল্লি পুরসভার টিকিট বিতরণ ইস্যুতে আপের অভ্যন্তরে অশান্তি, দলীয় বিধায়ককে মারধরের অভিযোগ কর্মীদের বিরুদ্ধে

দিল্লির ডেপুটি পুলিশ কমিসনার এম হর্ষবর্ধন জানিয়েছেন, পুরসভা নির্বাচনে টিকিটি বিতরণের ইস্যু নিয়ে একটি অশান্তির সৃষ্ট হয়। তারপরেই গুলাব সিং যাদবকে হেনস্থা করা হয়। বিধায়কের পরীক্ষা করা হয়েছে। তবে কোনও শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুলাব সিং যাদব এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে বিজেপি ও কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, গুলাব সিং যাদব পুরসভার টিকিট বিক্রি করছিলেন।

বিজেপি ও কংগ্রেসের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে গুলাব সিং যাদবকে কয়েকজনের সঙ্গে ঝগড়া করতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন তাঁকে মারধর করছে। ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রানিবাস বিভি অভিযোগ করেছেন, দিল্লি আপ বিধায়ককে মারধর করা হয়েছে কারণ, অত্যন্ত সৎ দল হিসেবে পরিচিত আপ দিল্লি পুরসভা নির্বাচনের টিকিট বিক্রির পর রাজ্যসভার টিকিট বিক্রি করে। অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, গুলাব সিং যাদবকে তাঁর দলের কর্মীরা মারধর করেছেন। কারণ তিনি দিল্লি পুরসভায় টিকিট বিক্রি করেছেন। বিজেপি সোশ্যাল মিডিয়ায় বলেন, দিল্লির মুখমন্ত্রী ও আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সমস্ত বিধায়কদের দুর্নীতি আস্তে আস্তে প্রকাশ পাবে। বিজেপি ঘটনায় কেজরিওয়ালের প্রতিক্রিয়া চেয়েছেন।

আপ বিধায়ক গুলাব সিং যাদব তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি টুইটারে জানান, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। আমি কোনও টিকিট বিক্রি করিনি। আমি বর্তমানে চাওলা থানায় রয়েছি। বিজেপি আপকে দুর্নাম করার জন্য এই অভিযোগ করছে। কয়েকদিন আগেই বিজেপি একটি ভিডিও পোস্ট করে। সেখানে রোহিনীর একজন প্রাক্তন আপ কর্মীকে দেখতে পাওয়া যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিজেপি প্রাক্তন আপ কর্মীর বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ নিয়ে আসে। তবে টিকিট বিক্রির অভিযোগ নিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কোনও মন্তব্য করেননি।

দিল্লি ৪ ডিসেম্বর পুরসভা ভোট হবে। এই নির্বাচনে বিজেপি, আপ ও কংগ্রেস জোর কদমে প্রচার শুরু করেছে। বর্তমানে দিল্লির পুরসভা বিজেপির অধীনে রয়েছে। তবে দিল্লি পুরসভা আপ জয়ী হতে পারলে দিল্লিতে কেজরিওয়াল আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+