পদ ছাড়ছেন না দল ছাড়ছেন আপ বিধায়ক অলকা লাম্বা
দলের নেতা কর্মীদের সঙ্গে তাঁর মত বিরোধ নতুন নয়। বহু দিন ধরেই এই মতবিরোধ তৈরি হয়েছে। এই মতবিরোধে ইতি টানতেই এবার দল ছাড়ার সদ্ধান্ত নিয়েছেন চাঁদনি চকের আপ বিধায়ক অলকা লাম্বা।
দলের নেতা কর্মীদের সঙ্গে তাঁর মত বিরোধ নতুন নয়। বহু দিন ধরেই এই মতবিরোধ তৈরি হয়েছে। এই মতবিরোধে ইতি টানতেই এবার দল ছাড়ার সদ্ধান্ত নিয়েছেন চাঁদনি চকের আপ বিধায়ক অলকা লাম্বা। তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না তিনি।

যদিও অলকার এই আপ ছাড়ার সিদ্ধান্ত এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার তিনি এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি। এর আগেও একবার আপ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু পরে আবার সিদ্ধান্ত বদল করেন। কয়েকদিন আগেই অলকা দাবি করেছিলেন দলের একাধিক নেতা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন। আপের নেতারা তাঁকে ন্যূনতম সম্মানটুকু দেন না বলে অভিযোগ করেছিলেন অলকা। বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি।
আপের পক্ষ থেকে অবশ্য অলকার এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। আপের দাবি ছিল অলকা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজগুলি করছেন। দিল্লির গ্রেটার কৈলাসের আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ দাবি করেছিলেন, অলকার নজরটানার অভ্যাস রয়েছে। সবসময় তিনি সকলের নজরে থাকতে চান। সেকারণেই এই কথাগুলি বলছেন। তিনি যদি দল ছাড়তে চান তাহলে পদত্যাগ পত্র পাঠান।












Click it and Unblock the Notifications