দিল্লি এইমসে তাণ্ডব, গ্রেফতার আপ নেতা সোমনাথ ভারতী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : আম আদমী পার্টির প্রাক্তন মন্ত্রী সোমনাথ ভারতীকে বৃহস্পতিবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। এই আপ নেতাকে দিল্লির এইমস হাসপাতালে অবৈধ জমায়েত, নিরাপত্তারক্ষীকে মারধোর, এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। [বিস্তর লুকোচুরি শেষে পুলিশের কাছে আত্মসমর্পণ 'আপ' নেতা ভারতীর]

বিগত ২৪ ঘন্টায় দুজন আপ নেতা গ্রেফতার হওয়ায় যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে কেজরিওয়াল সরকার। বুধবারেই কেজরিওয়াল মন্ত্রীসভার অপর এক বিধায়ক আমানতউল্লা খানকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। [যৌন নিগ্রহের অপরাধে গ্রেফতার আম আদমি পার্টি নেতা আমানতউল্লা খান]

দিল্লি এইমসে তাণ্ডব, গ্রেফতার আপ নেতা সোমনাথ ভারতী

এইমস হাসপাতালের এক নিরাপত্তারক্ষী জানান, সোমনাথ ভারতীর প্ররোচনাতেই উপস্থিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ করেন ওই নিরাপত্তারক্ষী। ৯ সেপ্টেম্বর এই ঘটানার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযুক্ত আপ নেতার দাবি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। [ভোল বদল : সোমনাথ ভারতীকে দলের বিড়াম্বনা বললেন অরবিন্দ কেজরিওয়াল]

এই ঘটনায় পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৮৬, এবং ৩৫৩ নম্বর ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে ধৃত আপ নেতাকে বৃহস্পতিবারেই আদালতে পেশ করা হবে। পুলিশ সোমনাথ ভারতীকে নিজেদের হেফাজতে নোওয়ার জন্য আবেদন জানাতে পারে বলে মনে করা হচ্ছে। [খিড়কিতে যৌনব্যবসার অভিযোগ জানাল তিন উগান্ডা মহিলা, আপ স্বস্তিতে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+