Arvind Kejriwal: আমরা অসৎ হতে পারলেই সব সমস্যার সমাধান হবে, কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর
Arvind Kejriwal: আবগারি মামলায় ফের গ্রেফতার আরও এক আম আদমি পার্টির নেতা। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার পর এবার গ্রেফতার করা হয়েছে আপ নেতা সঞ্জয় সিং-কে। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করার পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল।
সিং পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় সরকারকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি (Arvind Kejriwal)। ধৃত আপ নেতার পরিবারের সঙ্গে দেখা করার পর কেরজীওয়াল বলেন, সততার পথ খুব কঠিন। আমরা যদি অসৎ হই, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

বিজেপিকে তোপ দেগে কেজরী বলেন, ওদের মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ভরা। এই নিয়ে আপ-এর দুই প্রথম সারির নেতাকে গ্রেফতার করা হল এই আবগারি মামলায়। এর আগে দিল্লির প্রাক্তন মন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছিল আর্থিক দুর্নীতির মামলায়। গত বছর মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়।
#WATCH | On the arrest of AAP MP Sanjay Singh, Delhi CM & AAP national convenor Arvind Kejriwal says, "They (ED officials) searched his entire house but nothing was found and he was arrested in the evening. Elections are coming and after the formation of the INDIA alliance, PM… pic.twitter.com/5sC0xHzNvN
— ANI (@ANI) October 4, 2023
কেজরীওয়ালের দাবি, আবগারি মামলায় অন্তত ১০০০ টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা, তবে এক টাকাও উদ্ধার করতে পারেনি। বুধবার সঞ্জয় সিং-এর বাড়িতে তল্লাশি চালানোর পরই তাঁকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হওয়ার আগে ওই নেতা ভিডিও বার্তায় বলেছেন, মরে যেতে পারি, তবু ভয় পাব না।
কেজরীওয়ালের দাবি, ২০২৪ সালে হেরে যাবে বুঝতে পেরেই বিজেপি হতাশা থেকে এই ধরনের কাজ করছে। তাঁর কথায়, মোদী যদি ভেবে থাকেন এই গ্রেফতারিতে আমরা ভয় পেয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। সঞ্জয় সিং সিংহের মতো। দীনেশ অরোরা নামে এক ব্যবসায়ী সঞ্জয় সিং-এর নাম নেওয়ায় তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই ব্যবসায়ী দাবি করেছেন, সঞ্জয় সিং নাকি তাঁকে মনীশ সিসোদিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications