কেজরিওয়াল জেলে যেতেই জামিন সঞ্জয় সিংকে, কোন পরিকল্পনায় শান দিচ্ছে ইডি
তিহাড় জেলে কেজরিওয়াল। এদিকে জামিন পেয়ে গেলেন আবগারি মামলায় গ্রেফতার আপ নেতা সঞ্জয় সিং। আদালতে নাকি তাঁর জামিনের আর্জির কোনও বিরোধিতা করেনি ইডি। আর তাতেই সন্দেহ জেগেছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগে যাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল, তাঁর জামিনে কোনও বিরোধিতা কেন করল না কেন্দ্রীয় এজেন্সি।
সঞ্জয় সিং নাকি আবগারি দুর্নীিতর অন্যতম চাঁই বলে দাবি করেছিল ইডি। তাঁর বাড়িতে টানা তিনদিন ধরে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় এর আগে মণীস সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন ছাড়াও সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল ইডি।

তিহাড় জেলেই রাখা হয়েছিল সঞ্জয় সিংকেও। অরবিন্দ কেজরিওয়াল তিহাড় জেলের যে সেলে রয়েছেন। সেই সেল নম্বর ২-এই কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন সঞ্জয় সিং। কেজরিওয়াল যাওয়ার কয়েকদিন আগেই তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৫ নম্বর সেলে।
কোন কারণে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটা স্পষ্ট ছিল না। তাহলে কি আগে থেকে সব প্ল্যানিং সেরে রেখেছিল তারা।যেখানে আবগারি দুর্নীতি মামলায় ধৃত অন্যদের জামিনের আবেদনের বিরোধিতা করেছে ইডি সেখানে কেন সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা কেন্দ্রীয় এজেন্সি করল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচাপপতি পিবি ভার্লে জামিনের আর্জি মঞ্জুর করে জানিয়েছেন সঞ্জয় সিং তাঁর রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারেন।
ইডির হয়ে আদালতে হািজর ছিলেন সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি আদালতে জানিয়েছেন সঞ্জয় সিংয়ের আর্জির বিরোধিতা করাই যায় তবে সেটা এবার করতে চাইছে না ইডি। কারণ খুব একটা এতে গুরুত্ব নেই বলেই জানিয়েছেন তিনি। এদিকে সঞ্জয় সিংয়ের হয়ে আদালতে সওয়াল জবাব করেন অভিষেক মনু সিংভি। কেজরিওয়ালের হয়ে তিনিই সওয়াল জবাব করেছিলেন। তিনি বলেছেন এর থেকেই স্পষ্ঠ যে অভিযোগ ইডি করে চলেছে তার কোনও গুরুত্বই আদতে নেই।
অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলা করা হয়েছে সেটা রাজনৈতিক পরিকল্পনা করে করা হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। কেজরিওয়ালের পর ইডির টার্গেটে রয়েছেন আরও অনেক আপ নেতা এমনই জল্পনা শুরু হয়েছে। অতশী এবং রাঘব চড্ডাকে নিয়েও খোঁজ খবর শুরু করে দিয়েছে ইডি। এর পরে কি তাঁদের টার্গেট করা হবে তা নিয়ে জল্পনা চলছে। যদিও এখনও দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications