রাজ্যের তিন কোটি মানুষের বিশ্বাস তাঁদের সঙ্গে! বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
রাজ্যের তিন কোটি মানুষের বিশ্বাস তাঁদের সঙ্গে! বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মঙ্গলবার বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, পঞ্জাবের প্রায় তিন কোটি মানুষ আপ সরকারের ওপরে ভরসা রেখেছে। দিন কয়েক আগে আপের মন্ত্রীরা অভিযোগ করেছিলেন, দলের বিধায়কদের অর্থের লোভ দেখিয়ে বিজেপি সরকার ফেলার চেষ্টা চালাচ্ছে।

তিন কোটি মানুষের আস্থা
বিধানসভায় আস্থা প্রস্তাব উত্থাপন করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, পঞ্জাবের তিন কোটি মানুষ আপের প্রতি ভরসা রেখেছেন। অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, এই দলটি মনে করে সব জায়গায় কেবল তাদেরই ক্ষমতায় থাকা উচিত। প্রসঙ্গত আপ অভিযোগ করেছিল, বিজেপি তাদের ১০ বিধায়কের সঙ্গে যোগযোগ করেছে দলের যোগ দেওয়ার প্রস্তাব করেছে। পাশাপাশি সরকার ফেলতে তাদের প্রত্যেককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব করেছে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করে।

কংগ্রেসকে নিশানা
আপের মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সাহায্যের অভিযোগও করেছেন। তিনি বলেছেন, বিজেপির অপারেশন লোটাসকে সমর্থন করেছে কংগ্রেস। তাঁর অভিযোগ, কংগ্রেস অপারেশন লোটাসকে সমর্থন করেছে বলেই তাদের দলের বিধায়করা আলোচনায় অংশ নেয়নি।

রাজ্যপালের সম্মতির পরেই আস্থা প্রস্তাব
পঞ্জাবে বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল ও আপ সরকারের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজ্যপাল ২৭ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনের জন্য সম্মতি দেন। তার আগে অবশ্য রাজ্য সরকার রাজ্যপালকে আস্বস্ত করে রাজ্যে খড় পোড়ানো, পণ্য ও পরিষেবা কর, বিদ্যুৎ সরবরাহের মতো বিষয়গুলি নিয়ে বিধানসভায় আলোচনা করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য আপ সরকার আস্থা প্রস্তাবের জন্য ২২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন ডাকতে চেয়েছিল। যদি রাজ্যপাল তাতে অনুমতি দেননি।

বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আপের
১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা ৯২। ফলে সেখানে তাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিধানসভায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তাদের আসন সংখ্যা ১৮। পঞ্জাব বিধানসভায় শিরোমনি অকালি দলের আসন সংখ্যা ৩। বিজেপির আসন সংখ্যা দুই।












Click it and Unblock the Notifications