মাউস ক্লিক অথবা এসএমএসে হয়ে যান 'আমআদমি'

আমআদমি পার্টি
নয়াদিল্লি, ১০ জানুয়ারি: আমআদমি পার্টিতে শামিল হতে চান? আর রাস্তায় দাঁড়িয়ে লাইন দিয়ে সদস্যপদ না নিলেও চলবে। আবেদন করতে পারেন অনলাইনে। লোকসভা ভোটের আগে দলের ভিত্তি মজবুত করতে এই পদক্ষেপ।

অনলাইনে গিয়ে লিখুন www.aamaadmiparty.org। খুলবে আমআদমি পার্টির হোমপেজ। একদম ওপরে ডানদিকে দেখবেন অপশন রয়েছে, 'বিকাম আ মেম্বার'। আপনি এখানে ক্লিক করলে একটি ফর্ম খুলবে। সেখানে আপনার সম্পর্কে বিস্তারিত বিবরণ চাওয়া হবে। তা ভর্তি করে 'সাবমিট' অপশনে ক্লিক করুন। আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। বিনা মূল্যে এভাবে সদস্য হওয়া যাবে ১০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এছাড়া আপনি আপনার নাম, এসটিডি কোড এবং বিধানসভার নাম লিখে মোবাইল থেকে মেসেজ পাঠাতে পারেন ০৭৭৯৮২২০০৩৩ নম্বরে। আপনার মোবাইলে জানিয়ে দেওয়া হবে, আপনি সদস্যপদ পেলেন। ওই নম্বরে মিসড কলও দিতে পারেন। আমআদমি পার্টি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। সদস্য সংগ্রহের এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে 'ম্যাঁয় ভি আমআদমি'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+