Delhi Assembly Polls 2025: প্রচার শেষ, অপেক্ষা এখন শুধুই পাঁচ তারিখের! বিজেপিকে নিয়ে বড় আশঙ্কা কেজরিওয়ালের

Delhi Assembly Polls 2025: কাউন্টডাউন শুরু দিল্লি বিধানসভা নির্বাচনের। আগামী পাঁচ ফেব্রুয়ারি ভোট হবে ৭০ বিধানসভায়। আজ সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে প্রচার। এখন নজর শুধুই নির্বাচনের দিকে। প্রচারের শেষদিনে একদিকে আম আদমি পার্টি অন্যদিকে বিজেপি, একেবারে মাটি কামড়ে প্রচার সেরেছে।

প্রচারের শেষ বেলায় প্রচারে এদিন ঝড় তোলে কংগ্রেসও। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির প্রায় ১.৫৬ কোটি ভোটার ভোট (Delhi Assembly Polls 2025) দেবেন।

Delhi Assembly Polls 2025

Delhi Assembly Polls 2025: বুথ ফেরত সমীক্ষা নিয়ে জারি নির্দেশিকা

নির্বাচনের আগে বুথ ফেরত সমীক্ষা নিয়ে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সেই মতো আগামী পাঁচ তারিখ সকাল সাতটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করেছে। সেই মতো সমস্ত সংবাদমাধ্যমকে সাবধান থাকার কথা বলা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে ভোটের জন্য ১৩ হাজার ৭৬৬টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

শুধু তাই নয়, দিল্লির প্রায় ১.৫৬ কোটি ভোটার ভোট দেবেন। যার মধ্যে ৮৩.৭৬ লক্ষ পুরুষ, মহিলা ভোটার সংখ্যা ৭২.৩৬ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১২৬৭ রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রতিবন্ধীদের জন্য ৭৩৩টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

Delhi Assembly Polls 2025: ঘরে বসে কতজন ভোট দিয়েছেন

প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য বাড়ি গিয়ে ভোট নিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই মতো ৬৯৮০ জন ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে।

Delhi Assembly Polls 2025: কড়া নজর রাখছে আপ

দিল্লি ভোটে 'খেলা' ঘোরাতে পারে বিজেপি! ব্যালটে কারসাজি করা হতে পারে বলে আশঙ্কা আম আদমি পার্টির। আর সেদিকে কড়া নজর রাখতে বিশেষ ওয়েবসাইট করলেন অরবিন্দ কেজরিওয়াল। যার মাধ্যমে কড়া নজর রাখা হবে গোটা ভোট প্রক্রিয়ার মাধ্যমে। বলে রাখা প্রয়োজন, এবার দিল্লির ভোট বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। একটা সময় কংগ্রেসের দখলে থাকলে রাজধানী আজ আপ আদমি পার্টির শক্তঘাঁটি। আর সেখানেই এবার থাবা বসাতে মরিয়া মোদী-শাহ।

গত কয়েকমাসে দিল্লির নির্বাচনে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিয়েছেন কেজরিওয়ালও। এবার দিল্লি ভোটে মূলত ত্রিমুখী লড়াই। আপ-বিজেপির পাশাপাশি লড়াই'য়ের ময়দানে আছে কংগ্রেসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+