মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলে ভিডিও প্রকাশ! উল্টো চাপে আম আদমি পার্টি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষা ও ডিগ্রি নিয়ে বিতর্কের জেরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে গুজরাত হাইকোর্ট। তাঁর অপরাধ ছিল তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমএ ডিগ্রি জনসমক্ষে প্রকাশ করা হোক।

কিন্তু গুজরাত হাইকোর্টে তাঁর আবেদন খারিজ করে দেওয়ায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পক্ষ থেকে একটা ক্যাম্পেন চালু করা হয়। সেই ক্যাম্পেনে আপ নেতা-মন্ত্রীরা এসে পড়াশোনার ডিগ্রি দেখিয়ে যাচ্ছেন। আর শেষে মোদীর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন।

মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন

এই ক্যাম্পেনের অংশ হিসেবেই আম আদমি পার্টি একটি পুরনো ভিডিও শেয়ার করে। নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সেই পুরনো ভিডিও নিয়ে এখন চাপে পড়ে গিয়েছে আম আদমি পার্টি ও আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল নিজেই।

প্রধানমন্ত্রী মোদীকে অল্প শিক্ষিত প্রমাণ করে কটাক্ষ করাই ছিল আপের রাজনৈতিক উদ্দেশ্য। সেজন্যই ওই ভিডিও শেয়ার করেছিল আপ। এখন ভিডিওর মালিক ওই ভিডিও শেয়ার করায় আপকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কেন ওই ভিডিও শেয়ার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিডিওর মালিক।

মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন

কী আছে ওই ভিডিও-তে? ভিডিও-তে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বলছেন তিনি কখনও কলেজ দেখেননি। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি প্রথম যে কাজটি করেছি তা হল পড়াশোনা। এই ভিডিও তখনকার, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।

ভিডিওটি শেয়ার করে আম আদমি পার্টি লিখেছে, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভিডিও-তে বলেছেন তিনি কখনও কলেজ দেখেননি, তাহলে তিনি রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করলেন কীভাবে। কিন্তু এই ভিডিও শেয়াররের অধিকার বা এক্তিয়ার নিয়েই এখন প্রশ্ন উঠে পড়ল।

মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন

নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে আম আদমি পার্টি নিজেই এখন চাপে পড়ে গেল ভিডিও শেয়ার করে। তাদেরকে এখন কৈফিয়ৎ দিতে হচ্ছে কার অনুমতি সাপেক্ষে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও নিয়ে ফের মামলার মুখেও পড়তে পারে আম আদমি পার্টি।

এখানে উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সংক্রান্ত তথ্য দিতে গুজরাত বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন। তারপরই সেই মামলায় গুজরাত হাইকোর্ট জানিয়ে দেয় এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া যাবে না।

মামলা খারিজ হয়ে যাওয়ার পর দিল্লি থেকে 'শো ডিগ্রি' ক্যাম্পেন শুরু করে আম আদমি পার্টি। নিজেদের ডিগ্রি তুলে ধরে তাঁরা প্রশ্ন করতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি কী। বিজেপি-সহ দশের অন্য দলের নেতাদের কাছেও এই বার্তা দেওয়া হয়, আপনারাও জানতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+