বাংলার মতোই দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে নারাজ আপ সরকার
পশ্চিমবঙ্গ সরকারই প্রথম আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করাতে আপত্তি জানিয়েছিল। এবার সেই পথেই হাঁটল দিল্লির আপ সরকার।
পশ্চিমবঙ্গ সরকারই প্রথম আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করাতে আপত্তি জানিয়েছিল। ভোটের আগেই এই নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্র-রাজ্য সহযোগিতার নামে প্রকল্পটি চালু করার কথা বলছে নরেন্দ্র মোদী সরকার। অথচ রাজ্যের খরচে সেই প্রকল্প চালিয়ে নাম কিনতে চাইছে মোদী সরকার। সেটা মেনে নিতে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

এবার সেই পথেই হাঁটল দিল্লির আপ সরকার। দিল্লিতেও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে নারাজ অরবিন্দ কেজরিওয়ালের সরকার। কেন্দ্রের এই প্রকল্পের কড়া সমালোচনা করে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, এই প্রকল্পে মানুষের কোনও লাভ হবে না। উত্তর প্রদেশ এবং হরিয়ানায় আগে এই প্রকল্প চালু করা উচিত। কারণ সেখানকার অধিকাংশ মানুষই দিল্লিতে আসেন চিকিৎসার জন্য। কারণ নিজেদের রাজ্য তাঁরা কোনও স্বাস্থ্য পরিষেবা পান না। কাজেই আগে তাঁদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করুক কেন্দ্রীয় সরকার তবেই দিল্লিতে এই প্রকল্প চালু করা হবে।
লোকসভা ভোটের আগেই গরিব মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই আয়ুষ্মাণ ভারত প্রকল্পের সূচনা করে মোদী সরকার। তাতে যেকোনও সরকারি হাসপাতালে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা দেশের গরিব এবং দুঃস্থ পরিবারের।
দিল্লির জনসংখ্যা ২ কোটি। সেখানে মাত্র ১০ লাখ লোকও এই সুবিধা পান না। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই স্বাস্থ্য প্রকল্প চালু করার কোনও প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন শৈলেন্দ্র যাদব।
লোকসভা ভোটের ভরাডুবির পর আপ সরকার একের পর এক চমক দিয়ে চলেছে। গত কালই আপ সরকার দিল্লির সব সরকারি বাস এবং মেট্রোয় মহিলাদের সফর বিনামূল্যে করার কথা ঘোষণা করেছে। তার পরের দিনই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করার সিদ্ধান্ত নিয়ে আবার একটি চমক দিতে চাইছে আপ সরকার। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications