আজ বিধানসভায় লোকপাল বিল আনতে পারে আপ সরকার

বুধবার সন্ধ্যাবেলায় আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লির লেফটন্যান্ট গভর্নর নজিব জঙ্গও জানিয়েচএন, এক্ষেত্রে রাজ্যের কেন্দ্রের অনুমতির প্রয়োজন। অথচ আপ নেতৃত্বের বক্তব্য দুর্নীতি বিরোধী বিল পাশের ক্ষেত্রে তাদের কেন্দ্রের অনুমোদন লাগবে না। তাই কেন্দ্রের অনুমোদন না নিয়ে আজ বিধানসভায় এই বিলটি আনতে পারে আপ।
কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে কী আপ সরকার?
কেন্দ্রের অনুমোদন না নিয়ে আপ আজ যদি জন লোকপাল বিল বিধানসভায় আনে তাহলে রাজ্য সরকার যে সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে যেতে চাইছে সে বার্তাই স্পষ্ট হবে।
বিধানসভা অধিবেশনের শেষ দিনটি খোলা মাঠে আম জনতার সামনে করতে চান কেজরিওয়াল। সেকথা আগেই ঘোষণা করেছেন তিনি। সেখানে থেকেই জন লোকপাল পাসের খবর জনসাধারণকে দিতে চান তিনি।
যদিও এবিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নজিব জঙ্গ লিখিতভাবে জানিয়েচেন, খোলা আকাশের নীচে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিধানসভা অধিবেশন করার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন, কারণ দিল্লি পুলিশের তরফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও নিজেদের মতামতেই অনড় রয়েছে আপ সরকার।












Click it and Unblock the Notifications