নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় নৈতিক জয় দেখছে আপ, মোদী সরকারকে বার্তা

দিল্লি শাসনের প্রকৃত ক্ষমতা থাকবে নির্বাচিত সরকারের হাতেই। সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পরই উৎফুল্ল আপ নেতৃত্ব। এই রায়কে আপ নৈতিক জয় বলে মনে করছে।

দিল্লি শাসনের প্রকৃত ক্ষমতা থাকবে নির্বাচিত সরকারের হাতেই। সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পরই উৎফুল্ল আপ নেতৃত্ব। এই রায়কে আপ নৈতিক জয় বলে মনে করছে। আপ নেতা রাঘব চাড্ডা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে সরকারের হাতেই ক্ষমতা থাকবে। শুধুমাত্র তিনটি বিষয় থাকবে উপরাজ্যপালের হাতে। এছাড়া অন্য কোনও বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন উপরাজ্যপাল। এই রায় কেন্দ্রকেও বার্তা। সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় নৈতিক জয় দেখছে আপ, মোদী সরকারকে বার্তা

এদিন ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, উপরাজ্যপালকে সরকারের সাহায্য নিয়ে পরামর্শ মেনে কাজ করতে হবে। যদি কোনও ক্ষেত্রে সহমত না হতে পারেন রাজ্যপাল তবে রাষ্ট্রপতির কাছে যাবে ফাইলটি। কিন্তু উপ রাজ্যপাল বাধা সৃষ্টি করতে পারবেন না সরকারের নীতি রূপায়ণে। প্রত্যাশিতভাবেই এই রায়ে উজ্জীবিত আপ সরকার।

আপ নেতা রাঘব চাড্ডা জানান, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, তিনটি ক্ষেত্র ছাড়া অন্যান্য বিষয়ে উপ-রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই। পুলিশ-আইনশৃঙ্খলা-ভূমি ছাড়া সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে দিল্লির আপ সরকার। উপ রাজ্যপাল কোনও বাধার সৃষ্টি করতে পারবেন না। উপ রাজ্যপালের একক সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা নেই। নির্বাচিত প্রতিনিধিদেরই নীতি নির্ধারণের ক্ষমতা দিয়েছে সংবিধান। এবার আর কেন্দ্র অহেতুক ছড়ি ঘোরাতে পারবে না। বন্ধ হবে উপরাজ্যপালের সঙ্গে দিল্লি আপ সরকারের সংঘাতও।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছ, তাতে গণতন্ত্রেরই জয় হল। এই রায়কে একটা ল্যান্ডমার্ক বলেও ব্যাখ্যা করেন তিনি। বলেন, এখন আর উপ রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে বাধ্য নয় তাঁদের সরকার। ফলে কাজ আর ফাইলবন্দি হয়ে পড়ে থাকবে না। এজন্য শীর্ষ আদালতকে ধন্যবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+