১০ কাউন্সিলর কিনতে ১০০ কোটি! বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি আপের
দিল্লির পুর নির্বাচনের ফলাফল প্রকাশের পর চাঞ্চল্যকর দাবি করে বসল আম আদম পার্টি। বিজেপির বিরুদ্ধে ফের ঘোড়া কেনাবেচার অভিযোগ করে বসলেন আপের নেতারা।
দিল্লির পুর নির্বাচনের ফলাফল প্রকাশের পর চাঞ্চল্যকর দাবি করে বসল আম আদম পার্টি। বিজেপির বিরুদ্ধে ফের ঘোড়া কেনাবেচার অভিযোগ করে বসলেন আপের নেতারা। রীতিমতো সাংবাদিক বৈঠক করে আপ দাবি তুলল, দিল্লির ১০ জন কাউন্সিলর কিনতে ১০০ কোটি টাকা নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি।

আপ কাউন্সিলরা অভিযোগ করেছেন, বিজেপি মেয়র নির্বাচনে ক্রস-ভোট করার জন্য হুমকি দিয়েছেন। তাঁরা অনেকেই ৫০ লাখের প্রস্তাব পেয়েছেন। আম আদমি পার্টি এদিন একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে দিল্লি পুর নিগমের ভোটে কাউন্সিলর কেনার চেষ্টার অভিযোগ করেছেন। আপ বলেছে, বিজেপি আবার নোংরা খেলায় নেমেছে।
এদিন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং, তিন আপ কাউন্সিলর ডা. রোণাক্ষী শর্মা, অরুণ নাওয়ারিয়া ও জ্যোতি রানিকে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন। তাঁরা বলেন, সম্প্রতি দিল্লি পুর নিগমের নির্বাচনে বিজেপি প্রায় ৩০টি আসন কম পাওয়া সত্ত্বেও বোর্ড গড়ার নোংরা খেলায় নেমেছে।
এর আগে বিভিন্ন রাজ্যে বিধায়ক কেনাবেচা করে সরকার ফেলে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কর্নাটক, গোয়া, গুজরাতেও ঘোড়া কেনাবেচা হয়েছে। এখন দিল্লিতে পুর-নির্বাচনে হেরে কাউন্সিলর কেনাবেচার খেয়াল নেমেছে বিজেপি। সে জন্য কোটি কোটি টাকার টোপ দিচ্ছে বিজেপি।
তিনি বলেন, বিজেপি যেভাবে বিভিন্ন রাজ্যে সরকার ভেঙেছে দিল্লিতেও নির্বাচিত প্রতিনিধি কেনার একই ফর্মুলা প্রয়োগ করছে। অর্থের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে বিজেপি। তারা জনগণের ম্যান্ডেটকে অপমান করছে। সঞ্জয় সিং আরও বলেন, "বিজেপি এমন একটি নির্লজ্জ দল যে, তারা বলে আমাদের থেকে ৩০টি কম আসন পাওয়ার পরেও মেয়র তাদেরই হবে।"
সঞ্জয় সিং বলেন, যোগেন্দ্র চন্দোলিয়া নামে একজন ব্যক্তি মিসেস শর্মাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি আদেশকুমার গুপ্ত তাঁর সঙ্গে কথা বলতে চান। তাঁরা ১০০ কোটি টাকা খরচ করতে চান কাউন্সিলর কেনার জন্য। এই ১০০ কোটি টাকা খরচ তাঁরা করতে চান ১০ জন কাউন্সিলর কিনতে। অর্থাৎ প্রতি কাউন্সিলর কিনতে তাদের ১০ কোটির বাজেট রয়েছে।
শুধু রোণাক্ষী শর্মা নন, অরুণ নাওয়ারিয়া ও জ্যোতি রানিও তাঁদের অভিজ্ঞতার কথা শোনান। তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা। নাওয়ারিয়া জানান, তাঁকে হুমকি দেওয়া হয়, শপথ নেওয়ার আগে তারা আমাকে হত্যা করবে। জ্যোতি রানির স্বামী জানান, তাঁদের ক্রস ভোট করার জন্য ৫০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়। উল্লেখ্য, আপ এবারের ২৫০ ওয়ার্ডের দিল্লি পুর নিগমে ১৩৪ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বিজেপি পায় ১০৪টি আসন।












Click it and Unblock the Notifications