Loksabha Vote 2024: আপের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে ভরসা যোগাচ্ছে কেজরির দল

লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত ইন্ডিয়া জোটে ধাক্কা আসতে শুরু করে। একে একে কংগ্রেসের হাত ছেড়েছে তৃণমূল কংগ্রেস, জেডিইউ। এই সংকটে একমাত্র আম আদমি পার্টিই আশা জাগিয়ে রেখেছে কংগ্রেসের। জানা গিয়েছে তিন রাজ্যে নাকি আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস।

সূত্রের খবর গুজরাত, পাঞ্জাব এবং হরিয়ানায় আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। প্রথমে পাঞ্জাব সরকার একক লড়াইয়ের কথা বলেছিল। আপ মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তিনি কারোর সঙ্গে জোট গড়ে নয় আম আদমি পার্টি একক ভাবে ভোট করবে।

Loksabha Vote 2024

দিল্লি, গোয়া, হরিয়ানা, গুজরাত, চণ্ডীগড়ে আসন রফা হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের বাড়িতে এই নিয়ে বৈঠক হয়েছে। জানা গিয়েছে দিল্লিতে কেজরিওয়ালের দল ৪টি আসনে লড়বে। আর কংগ্রেস এখনও পর্যন্ত ৩ প্রার্থীর কথা চূড়ান্ত করেছে। আরও জানা গিয়েছে গুজরাতে দুটি আসনে লড়বে আম আদমি পার্টি। বাহরুচ এবং ভবনগর। গুজরাতে বিধানসভা ভোটে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিল আম আদমি পার্টি।

অন্যদিকে চণ্ডীগড়ে আম আদমি পার্টি লড়বে একটি সিটে। হরিয়ানাতেও একটি আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। গতবার গুজরাতে ১০টি আসনেই বিজেপি জয়ী হয়েছিল। একটি আসনও পায়নি কংগ্রেস। সেকারণে অবার আর পুরো ঝুঁকি নিতে চাইছে না হাত শিবির। অন্যদিকে সাউথ গোয়ায় একটি আসনে প্রার্থী দেবে আপ। তবে নর্থ গোয়া নিয়ে এখনও আসন চূড়ান্ত হয়নি। চবে পাঞ্জাব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+