দিল্লি পুরসভায় আপের বড় জয়! বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র-ডেপুটি মেয়র
Delhi Mayor Election: নতুন মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচন বড় জয় আপের। বিনা প্রতিদ্বন্দ্বীতা জয় শেলি ওবেরয়ের। বিজেপির তরফে প্রার্থী শিখা রাই হঠাত করেই তাঁর মনোনয়ন তুলে নেন। আর এরপরেই খেলা ঘুরে যায়। একেবারে সহজ পেয়ে যান আপের শেলি।
কার্যত একই ছবি ডেপুটি মেয়র নির্বাচনেও (Municipal Corporation of Delhi) । ওই পদের জন্যেও বিজেপির তরফে সোনি পান্ডে তিনি তাঁর মনোনয়ন তুলে নেন। আর সেখানে আপ প্রার্থী মহম্মদ ইকবালের জয় আরও মসৃণ হয়ে যায়। বলে রাখা প্রয়োজন, প্রত্যেক বছর মেয়র নির্বাচন হয়।

প্রথম বছর এই পদ মহিলাদের জন্যে, তৃতীয় বছরে সংরক্ষিত কোটা। বাকি তিন বছরের জন্য, এই পদটি অসংরক্ষিত শ্রেণীর জন্য থাকে। দিল্লি পুরসভার নিয়ম অনুযায়ী এক বছরের মেয়াদে প্রত্যেক মেয়র নির্বাচিত হয়ে থাকেন। ২৬৬ জন কাউন্সিলর পরবর্তী অর্থবর্ষের জন্য আবারও মেয়র ও ডেপুটি নির্বাচিত করে থাকেন নিয়ম অনুযায়ী।
দিল্লি নগর নিগমে মোট ২৫০ টি আসন। যার মধ্যে ১০৪ টি বিজেপির এবং ১৩৪ টি আসন আম আদমি পার্টি পেয়েছে। গত মেয়র নির্বাচনের ঠিক আগে AAP-এর দুই কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন, যার ফলে বিজেপির কাউন্সিলর সংখ্যা বেড়ে ১০৬ দাঁড়িয়েছে। সম্প্রতি আরও এক আপ কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে বিজেপির কাউন্সিলারের সংখ্যা ১০৭ হয়ে গিয়েছে।

এই অবস্থায় আজ বুধবার দিল্লি পুরসভাতে মেয়র এবং ডেপুটি মেয়র পদের জন্যে নির্বাচন ছিল। প্রত্যাশিত ভাবেই আপের এই নির্বাচনে জয় কার্যত সময়ের অপেক্ষা ছিল। যদিও শেষ মুহূর্তে বিজেপি কোনও খেলা দেখাবে সেদিকেই নজর ছিল। কিন্তু হঠাত করেই মেয়র এবং ডেপুটি মেয়র পদে মনোনয়ন তুলে নেন বিজেপি প্রার্থীরা।
Aam Aadmi Party's Shelly Oberoi unanimously elected mayor of Delhi MCD after BJP candidate Shikha Rai withdraws her nomination.
— ANI (@ANI) April 26, 2023
BJP candidate for Deputy Mayor elections also withdraws her candidature pic.twitter.com/yx9la6zTbB
আর তাতেই আম আদমি পার্টির জয় জয়কার। বলে রাখা প্রয়োজন, টানা তিনবারের পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২২ ফেব্রুয়ারি দিল্লির মেয়র পদে নির্বাচন হয়। মেয়র নির্বাচিত হন আপের শেলি ওবেরয়। বিজেপির রেখা গুপ্তাকে ৩৪ টি ভোটে হারান শেলি। আপ নেত্রী ১৫০ টি ভোটে জয় পেয়েছিলেন।
কিন্তু কেন বিজেপির তরফে এভাবে প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়া হল তা এখনও স্পষ্ট নয়। তবে আপের ফের একবার জয়ের পরেই কার্যত উৎসবের মেজাজে কাউন্সিলররা। অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপির কাউন্সিলাররা। এমনটাই জানা গিয়েছে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications