ভোটের মুখে উধাও আপ প্রার্থী, ফিরে এসেই মনোনয়ন প্রত্যাহার, কী বললেন কেজরিওয়াল

ভোটের মুখে উধাও আপ প্রার্থী, ফিরে এসেই মনোনয়ন প্রত্যাহার, কী বললেন কেজরিওয়াল

ভোট শুরুর আগেই গুজরাতে হুলুস্থুল কাণ্ড। মনোনয়ন প্রত্যাহার করলেন সুরাতের আপ প্রার্থী। তার আগে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফিরে এসেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। বিজেপি জোর করে তাঁদের প্রার্থীর মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

নিখোঁজ আপ প্রার্থী

নিখোঁজ আপ প্রার্থী

ভোটের আগেই নিখোঁজ গুজরাতের আপ প্রার্থী। সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সুরাতের আপ প্রার্থী কাঞ্চন জরিওয়ালা। সুরাত পূর্ব কেন্দ্রের প্রার্থী তিনি। এই নিয়ো শোরগোল পড়ে যায় গুজরাত জু়ড়ে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি তাঁদের প্রার্থীকে অপহরণ করেছে। গুজরাত পুলিশও এই অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত। বিজেপির গুণ্ডাদের সহযোগিতা করেছে গুজরাত পুলিশ। এমনই অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

মনোনয়ন প্রত্যাহার

বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর হঠাৎ করেই পিরে আসেন সুরাত পূর্বের বিজেপি প্রার্থী কাঞ্জন জরিওয়ালা। তারপরেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। আপ নেতা মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, বিজেপি অপহরণ করে নিয়ে গিয়েছিল। তারপরে তাঁকে গান পয়েন্টে রেখে জোর করে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন গুজরাতে প্রহসনে পরিণত হয়েছে বলে আক্রমণ শানিয়েছেন তাঁরা।

কমিশনে নালিশ জানাবেন কেজরিওয়াল

কমিশনে নালিশ জানাবেন কেজরিওয়াল

শেষ মুহূর্তে দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনা যে বিজেপিই করিয়েছে তা দাবি করে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলে জানিয়েছেন তিনি। গণতন্ত্রের নামে গুজরাতে গুণ্ডামি করছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। যদি বন্দুক দেখিয়ে প্রতিপক্ষকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয় তাহলে সেই নির্বাচনের কোনও অর্থই হয় না বলে অভিযোগ করেছেন তিনি।

মনোনয়ন প্রত্যাহারের চাপ

মনোনয়ন প্রত্যাহারের চাপ

আপ সাংসদ রাঘব চড্ডা দাবি করেছিলেন আগেই যে সুরাত পূর্বের আপ প্রার্থী কাঞ্চন জরিওয়ালাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাপ দিচ্ছিল বিজেপি। প্রথমে স্থানীয় গুন্ডারা ভয় দেখাতে শুরু করেছিল কাঞ্জন জরিওয়ালাকে। প্রথমে তিনি রাজি হননি। তারপরে তাঁকে অফিস থেকে জোর করে তুলে নিয়ে যায় বিজেপি আশ্রিত গুণ্ডারা। এবং বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে। স্থানীয় বিজেপি অফিসে আপ প্রার্থীকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেসের ফের সমস্যা, এবার চিঠি লিখে দলের দায়িত্ব ছাড়বার কথা জানালেন অজয় মাকেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+