ঝাড়ু-ঝড়ে সাফ বিজেপি! দিল্লি এমসিডি নির্বাচনে আপের বিরাট জয়ের আভাস সমীক্ষায়

ঝাড়ু-ঝড়ে সাফ বিজেপি! দিল্লি এমসিডি নির্বাচনে আপের বিরাট জয়ের আভাস সমীক্ষায়

দিল্লিতে ফের ঝাড়ু-ঝড়ের সম্ভাবনা প্রবল। বিজেপিকে সাফ করে দিয়ে দিল্লি পুরসভায় এবার জয়ী হতে চলেছে আম আদমি পার্টি। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এমনটাই আভাস মিলেছে। এমসিডি নির্বাচনে আপ এবার বিরাট জয় হাসিল করতে চলেছে। এবার আম আদমি পার্টি বিজেপি ও কংগ্রেসকে হারিয়ে এমসিডি নির্বাচনের সুইপ করতে পারে।

ঝাড়ু-ঝড়ে সাফ বিজেপি! দিল্লি এমসিডি নির্বাচনে আপের বিরাট জয়ের আভাস সমীক্ষায়

দিল্লি এমসিডিতে মোট ২৫০টি ওয়ার্ড। ২৫০ আসনের মধ্যে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে আভাস দিল্লি মিউনিসিপ্যাল কর্পোর্শন নির্বাচনে আম আদমি পার্টি ১৪৯ থেকে ১৭১টি আসনে জিততে পারে। যেখানে বিজেপি ৬৯ থেকে ৯১টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা। কংগ্রেস পেতে পারে সাকুল্যে ৩ থেকে ৭টি আসন।

আম আদমি পার্টি ও বিজেপি উভয়েই দিল্লি পুর নিগমের নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাবে বলে দাবি করেছিল। ২৫০ ওয়ার্ডে নির্বাচনে উভয়েই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবিও জানিয়েছিল। কিন্তু সমীক্ষায় আভাস, আম আদমি পার্টি অনেক এগিয়ে থাকবে দিল্লি পুরসভা নির্বাচনে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হতে পারে আম আদমি পার্টি। আর বিজেপি খুব বেশি হলে এক তৃতীয়াংশ আসন পেতে পারে।

টাইমস নাউ ইটিজি-টিএনএনের এক্সিট পোলে পূর্বাভাস আম আদমি পার্টি পেতে পারে ১৪৬ তেকে ১৫৬টি ওয়ার্ড। আর বিজেপি পেতে পারে ৮৪ থেকে ৯৪টি ওয়ার্ডে জয়। কংগ্রেস ৬ থেকে ১০টি আসন পেতে পারে অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে চারটি আসন। অর্থাৎ কংগ্রেসকে মুছে দিয়ে লড়াই হতে পারে শুধু বিজেপির সঙ্গে। এবার ভোটে পাল্লা ভারী আম আদমি পার্টির।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় জানা গিয়েছে, আম আদমি পার্টি ৪৩ শতাংশ ভোট পেতে পারে দিল্লি পুর নিগমের নির্বাচনে। আর বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ আসন। কংগ্রেস থেমে যেতে ১০ শতাংশে। অন্যান্যরা কংগ্রেসের থেকে বেশি ভোট পেতে পারে বলে আভাস দিয়েছে এই বুথ ফেরত সমীক্ষা।

টানা ১৫ বছর দিল্লি পুর নিগমের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার পালাবদল হতে চলেছে দিল্লি পুরসভা ভোটে। বিজেপি দুই-তৃতীয়াংশ নতুন মুখ এনেও এ যাত্রায় গড় রক্ষা করতে পারছে না। গতবার ভোটে ২৭২টির মঘ্যে বিজেপি জিতেছিল ১৮১টিকে। আম আদমি পার্টি পেয়েছিল ৪৮ আসন আর কংগ্রেস পেয়েছিল ২৭টি ওয়ার্ড। এবার বিজেপিকে সরিয়ে আম আদমি পার্টি ক্ষমতা দখল করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+