কংগ্রেসকে টেক্কা দিয়ে আপ কি এবার পাঞ্জাবের ক্ষমতায়, একনজরে এবিপি-সি ভোটারের সমীক্ষা
পাঞ্জাব বিধানসভা নির্বাচনে শাসক কংগ্রেসে কোন্দল তুঙ্গে। সেই সুযোগে আম আদমি পার্টি জাঁকিয়ে বসতে চলেছে আসন্ন নির্বাচনে। কে শেষ হাসি হাসে তার আভাস দিল এবিপি-সি ভোটারের সমীক্ষা।
পাঞ্জাব বিধানসভা নির্বাচনে শাসক কংগ্রেসে কোন্দল তুঙ্গে। সেই সুযোগে আম আদমি পার্টি জাঁকিয়ে বসতে চলেছে আসন্ন নির্বাচনে। কে শেষ হাসি হাসে তার আভাস দিল এবিপি-সি ভোটারের সমীক্ষা। সমীক্ষায় আপের উত্থানের পূর্বাভাস মিললেও সংখ্যাগরিষ্ঠতা নিয়্ প্রশ্ন রয়ে যাচ্ছে। সমীক্ষায় ইঙ্গিত পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ, এসএডি এবং কংগ্রেসের মধ্যে কাঁটে কা টক্কর হতে চলেছে এবার।

আম আদমি পার্টি বৃহত্তম দল হয়ে উঠতে চলেছে
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া এবং পাঞ্জাবের বিধানসভা নির্বাচন সংঘটিত হবে বছর ঘুরলেই। পঞ্জাবে শসাক কংগ্রেসের আড়াআড়ি বিভাজনে আম আদমি পার্টি বৃহত্তর শক্তি হিসেবে উঠে এসেছে। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা তুলে তারা পাঞ্জাবে ক্ষমতা দখলে মরিয়া। পাঞ্জাবে কংগ্রেসের আধিপত্য মুছে আম আদমি পার্টি বৃহত্তম দল হয়ে উঠতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে।

আসন্ন বিধানসভা নির্বাচনে কে কত আসন পাবে সমীক্ষা অনুযায়ী
এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় আসন্ন ২০২২-এর নির্বাচনে আম আদমি পার্টি ৫০ থেকে ৫৬টি আসন দখল করে বৃহত্তম দল হয়ে উঠতে পারে। কংগ্রেস পেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন। আর শিরোমণি অকালি দল পেতে পারে ১৭ থেকে ২৩টি আসন। বিজেপি শূন্য থেকে তিনটি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে বড়জোর একটি আসন।

কার পক্ষে কত শতাংশ ভোট
সমীক্ষা অনুযায়ী, আম আদমি পার্টি ৩৮.৪ শতাংশ ভোট নিয়ে বৃহত্তম দল হয়ে উঠতে পারে। কংগ্রেস পেতে পারে ৩৪.১ শতাংশ ভোট। শিরোমণি অকালি দলের পক্ষে যেতে পারে ২০.৪ শতাংশ ভোট। এছাড়া। ২.৬ শতাংশ ভোট এবং অন্যান্যরা পেতে পারে ৪.৫ শতাংশ ভোট।

২০১৭ সালের নির্বাচনে কার কত আসন ছিল
২০১৭ সালের নির্বাচনে কংগ্রেস ৭৭টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল। আপ পেয়েছিল ২০টি আসন। শিরোমণি অকালি দল ও বিজেপি জোট ১৮টি আসনে জিতেছিল। ২০১৭ সালের সেই নির্বাচনের পর থেকে অনেক কিছু ঘটেছে। কেন্দ্রের প্রবর্তিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের কারণে গত বছর এসএডি-বিজেপি জোট ভেঙে যায়। এসএডি এবার বিএসপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছে।

কংগ্রেস ভেঙে বেরিয়ে যাওয়ার পর অমরিন্দর সিং
কংগ্রেস ২০১৭ সালে মসৃণ জয় হাসিল করলেও পাঞ্জাবে তাঁদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব করাল ছায়া পড়েছে। মুখমন্ত্রী অমরিন্দর সিংকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন। কংগ্রেস প্রদেশ কমিটির সভাপতি নভজ্যোৎ সিং সিধুর নেতৃত্বে এবার কংগ্রেস লড়ছে। তবে এই সমীক্ষায় কংগ্রেস ভেঙে বেরিয়ে যাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পার্টির তেমন সাফল্য দেখা যাচ্ছে না।

২০১৭-র সঙ্গে তুলনায় ২০২২-এর আসন্ন নির্বাচনী ফলাফল
এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৫৫টি আসন নিয়ে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যেতে পারে আপ। কংগ্রেসকে টপকে তারা হয়ে উঠতে পারে পঞ্জাবের বৃহত্তম দল। আপ ২০১৭-র থেকে এবার বিধানসভা নির্বাচন ৩৫টি আসন বেশি পেতে পারে। কংগ্রেস এবার ৭৭ থেকে কমে ৪৫-এ নেমে আসতে পারে। শিরোমণি অকালি দলের ভোট শতাংশ কমলেও তাদের আসন সংখ্যা এবার ১৭ থেকে বেড়ে ২৩ হতে পারে। বিজেপি ৩ থেকে কমে শূন্য হয়ে যেতে পারে এবার।












Click it and Unblock the Notifications