বিধায়কদের বরখাস্তের প্রতিবাদে এই পদক্ষেপ আপ-এর, সরব মমতা, উত্তেজনা জাতীয় রাজনীতিতে

দিল্লির আপ সরকারের ২০ জন বিধায়ককে বরখাস্ত করা নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেজরিওয়াল সরকারের ওই বিধায়করা।

দিল্লির আপ সরকারের ২০ জন বিধায়ককে বরখাস্ত করা নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কেজরিওয়াল সরকারের ওই বিধায়করা। বিধায়কদের লাভজনক পেশায় জড়িত থাকার অভিযোগে , তাঁদের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। আর এর বিরুদ্ধে লড়তেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছে আম আদমি পার্টির বরখাস্ত হওয়া বিধায়করা।

বিধায়কদের বরখাস্তের প্রতিবাদে এই পদক্ষেপ আপ-এর, সরব মমতা, উত্তেজনা জাতীয় রাজনীতিতে

বিধায়করা এই বিষয়ে দিল্লি হাইকোর্টে বিচারপতি গীতা মিত্তলের বেঞ্চের কাছে আবেদন জানান। এদিকে, দিল্লিতে এরকম চরম রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতেত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে শুরু হয় জরুরি বৈঠক। এদিকে, দিল্লি সরকারের এই সংকট মুহুর্তে, উত্তাল পরিস্থিতি জাতীয় রাজনীতিতে।

ঘটনার চরম বিরোধিতা করে এদিন টুইটারে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি বিচার প্রক্রিয়ার বিরোধী বলেও জানান তিনি।

কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে অজয় মাকেন জানান, দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত অধিকার হারিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। গোটা ঘটনা নিয়ে জন আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস।

অন্যদিকে, বিজেপি-র তরফে জানানো হয়েছে, আম আদমি পার্টির 'ইন্ডিয়া এগেনস্ট করাপশন', স্লোগান 'আই অ্যাম করাপশন'-এ পর্যবসিত হয়েছে। বিজেপি-র তরফে স্মিত পাত্র এদিন সাংবাদিক সম্মেলনে আপ-এর বিরুদ্ধে কার্যত সমস্ত ক্ষোভ উগড়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+