উপরাষ্ট্রপতি ভোটে ভিড় বাড়ছে মার্গারেট আলভার দিকে! সমর্থন ঘোষণা আপ-জেএমএম-এর, এখনও অপেক্ষায় একাধিক দল
পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল এখনও উপরাষ্ট্রপতি (vive president) পদে নির্বাচনে (election) মার্গারেট আলভাকে (margaret alva) সমর্থনের কথা না জানালেও, দুই রাজ্য শাসনকারী বিজেপি বিরোধী আপ (aap) এবং জেএমএম (jmm) এদিন সমর্থ
পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল এখনও উপরাষ্ট্রপতি (vive president) পদে নির্বাচনে (election) মার্গারেট আলভাকে (margaret alva) সমর্থনের কথা না জানালেও, দুই রাজ্য শাসনকারী বিজেপি বিরোধী আপ (aap) এবং জেএমএম (jmm) এদিন সমর্থনের কথা জানিয়েছে। আপ মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে দলের রাজনৈতিক বিষয়ক কমিটি সর্বসম্মতভাবে আলভাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।

আপের ভোট আলভার দিকে
আপ মুখপাত্র সঞ্জয় সিং জানিয়েছেন, দলের সব রাজ্যসভার সদস্য ৬ অগাস্ট বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ভোট দেবেন। লোকসভায় ২৩ আর রাজ্যসভায় ১৬ সাংসদ নিয়ে তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে নাবলে জানিয়েছে। যদিও এৎ পরেই মার্গারেট আলভা ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে একাধিক তৃণমূল সাংসদের সঙ্গে কথা বলেছেন।
এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করার কথা জানানো হয়েছে। দলের সুপ্রিমো শিবু সোরেন এক বিবৃতিতে বলেছেন, ৬ অগাস্ট হতে যাওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনেতাঁদের দলের সাংসদরা মার্গারেট আলভাকে ভোট দেবেন। প্রসঙ্গত জেএমএম-এর লোকসভায় ১ জন এবং রাজ্যসভায় ২ জন সাংসদ রয়েছে। বিরোধী দল হলেও, গত মাসে রাষ্ট্রপতি নির্বাচনে জেএমএম দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছিল।

ফলাফল কার্যত ধনখড়ের দিকেই
এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি পদের জন্য জগদীপ ধনখড়কে মনোনীত করা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দিতে পারেন। দুই সভার অঙ্ক যদি দেখা যায়, তাহলে বলা যায় ধনখড়ের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট রয়েছে। তেননা লোকসভায় বিজেপির সদস্য সংখ্যা ৩০৩ এবং রাজ্যসভায় ৯১ জন।

এনডিএ প্রার্থী ৫০০ ওপর ভোট পেতে পারেন
অঙ্ক অনুযায়ী বিরোধী প্রার্থী মার্গারেট আলভা উপরাষ্ট্রপতি নির্বাচনে ১৯০ থেকে ২০০ ভোট পেতে পারেন। অন্যদিকে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় ৫১৫ ভোট পেতে পারেন। বিজেপি ছাড়াও জগদীপ ধনখড়কেসমর্থন করবে বলে যেসব দল ইতিমধ্যেই নিশ্চিত করেছে তারা হল, জনতাদল ইউনাইটেড, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, এআইএডিএমকে এবং শিবসেনা। ফলে খুব সহজেই এনডিএ প্রার্থী ৫১৫ ভোট
পেয়ে যাবেন বলে দাবি এনডিএ শিবিরের। ফলে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত। ঘোষণা সময়ের অপেক্ষা বলেই দাবি করেছে এনডিএ শিবির।

এখনও অপেক্ষা যেসব দল
তেলেঙ্গানার শাসক টিআরএস এবং তেলেগু দেশম পার্টি মতো আঞ্চলিক দল এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে শীঘ্রই তারা অবস্থান স্পষ্ট করবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications