Delhi Vote Result 2025: সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপির 'দখলে'! ফল প্রকাশ হতেই দিল্লিতে আপ-কংগ্রেস জোট?
দিল্লি নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই বিজেপি ঝড়! এখনও পর্যন্ত যে প্রাথমিক ট্রেন্ড এসেছে তাতে সংখ্যাগরিষ্ঠ আসন ইতিমধ্যে নিজেদের 'দখলে' নিয়ে নিয়েছে। এগিয়ে রয়েছে প্রায় ৪২ টি বিধানসভা আসনে। অন্যদিকে মাত্র ২৩ টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে। যদিও যে কোনও সময় খেলা ঘুরে যেতে পারে। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টাই হয়েছে ইভিএমের গণনা হচ্ছে।
তবে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই চাপ বেড়েছে আম আদমি পার্টি নেতৃত্বের। বহু কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন একাধিক প্রভাবশালী আপ নেতা। এমনকি পিছিয়ে খোদ অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাও। আর এই ট্রেন্ড সামনে আসতেই জোট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ফল প্রকাশের পরেই আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসের (Congress) মধ্যে জোট হতে পারে বলেও গুঞ্জন শুরু হয়েছে।

বিশেষ করে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে এই গুঞ্জন। নয়া দিল্লি আসন থেকে এবার কংগ্রেসের হয়ে লড়াই করছেন সন্দীপ। ওই কেন্দ্রেই আপের হয়ে ময়দানে নেমেছেন কেজরিওয়ালও। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস প্রার্থী বলেন, নির্বাচনের ফলাফলের পরে, দিল্লিতে যদিও জোট সরকার গঠনের জন্য পরিস্থিতি তৈরি হয় তা অবশ্যই হাইকমান্ড আলোচনা করে দেখবে। তবে কে জিতবে তা ভোটের ফলাফলের পরেই স্পষ্ট হবে বলেও মন্তব্য করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
জোট নিয়ে তাঁর আরও দাবি, আমার কথা অনেকের পছন্দ হবে। তবে শেষমেশ কি হবে সেটা সময় বলবে আর তা সবার সামনে আসবে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেছেন সন্দীপ দীক্ষিত। তাঁর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। তাহলে ভোট মিটতেই আপ এবং কংগ্রেসের মধ্যে জোট। যদিও এই বিষয়ে আপের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
বলে রাখা প্রয়োজন, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে থাকলেও দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস এবং আপের মধ্যে কোনও জোট হয়নি। একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধী তো কখন কেজরিওয়াল একের ইপরের বিরুদ্ধে তোপ দাগেন।












Click it and Unblock the Notifications