দিল্লি পুরসভায় ফের অশান্তির আঁচ, স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে ঘিরে আপ-বিজেপি কাউন্সিলরদের সংঘর্ষ

কোনও মতে কেটেছে মেয়র নির্বাচনের জট। মেয়র নির্বাচিত হওয়ার পরেই ফের অশান্তি দিল্লি পুরসভায়। এবার স্ট্যান্ডিং কমিটির নির্বাচন গিরে তুমুল সংঘাত তৈরি হয়েছে আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে। রীতিমত হাতাহাতি শুরু হয়ে যায় পুরসভার মধ্যে। শেষে শুক্রবার পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন।

দিল্লি পুরসভায় হাতাহাতি

দিল্লি পুরসভায় হাতাহাতি

ফের দিল্লি পুরসভায় হাতাহাতি কাউন্সিলরদের মধ্যে। মেয়র নির্বাচনের পর আজ বসেছিল পুরসভার স্ট্যান্ডিং কমিটির নির্বাচন। কিছু সময় থেকে না যেতেই তুলকালাম একেবারে। আপ-বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। হাতাহাতি খণ্ড যুদ্ধ শুরু করে দেন তাঁরা। এমনই পরিস্থিতি তৈরি হয় ২ দলের মধ্যে যে বাধ্য হয়েই শুক্রবার পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এর আগে মেয়র নির্বাচনকে কেন্দ্র করেও এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লি পুরসভায়।

কী নিয়ে অশান্তি

কী নিয়ে অশান্তি

স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের প্রথম ভাগটি নির্বিঘ্নেই কেটেছিল। তারপরেই শুরু হয় বিবাদ । মেয়র শেলি ওবেরয় অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলররা ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। এবং ব্যালট বক্সও ছুড়ে ফেলেছিল তারা। এমনকী তার উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেব মেয়র। বিজেপি কাউন্সিলররা পুরসভা অধিবেশনের মাঝে অসাংবিধানিক আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন মেয়র। বিজেপির রেখা গুপ্তা এবং অমিত নাগপাল পুরসভা অধিবেশনের মাঝে একেবারে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন। এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র।

কী অভিযোগ আপ কাউন্সিলরদের

কী অভিযোগ আপ কাউন্সিলরদের

আপ কাউন্সিলররা অভিযোগ করেছেন বিজেপি তাঁর হার মেনে নিতে পারছে না সেকারণেই এই ধরনের গুণ্ডামির আচরণ করছে তারা। বুধবার থেকে বসেছিল পুরসভার এই অধিবেশন। সেটা রাতভর চলে। তারপরে আবার সকালেও শুরু হয়েছিল ভোটাভুটি। রাতভর বিজেপি এবং আপ কাউন্সিলরদের মধ্যে কাগজের বল ছোড়া প্লাস্টিকের বোতল ছোড়া এই ধরনের ঘটনা ঘটেছে।

বিজেপির পাল্টা অভিযোগ

এদিকে বিজেপি কাউন্সিলররা অভিযোগ করেছেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁরা ৪০টি ভোট পেয়েছিলেন। কাজেই স্ট্যান্ডিং কমিটির সদস্যদের জয়ী ঘোষণা করা হয়েছিল। কাউন্সিলরদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেন মেয়র। তাতেই প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেিছলেন বিজেপি নেতারা। এই নিয়ে আপ কাউন্সিলরদের সঙ্গে বিজেপি কাউন্সিলরদের তুমুল বিরোধ শুরু হয়। সেই বিরোধ হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+