দিল্লির কুর্সিতে কি হ্যাটট্রিকের পথে কেজরিওয়াল, কী আভাস টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা

দিল্লির কুর্সিতে কি হ্যাটট্রিকের পথে কেজরিওয়াল, আভাস দিল টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা

দিল্লি বিধানসভা নির্বাচনে সেই আপেরই জয়জয়কার হতে চলেছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। বিজেপি আগের থেকে ভালো ফল করলেও ক্ষমতা দখলের জায়গায় পৌঁছতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা। তবে এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আপের একচ্ছত্র আধিপত্য নাও থাকতে পারে এবার।

আপের পক্ষেই রায়

আপের পক্ষেই রায়

টাইমস নাউ-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টি পেতে পারে ৪৪টি আসন। আম আদমি পার্টি ২০১৫ সালে যে ক্লিন সুইপ করেছিল, এবার তা সম্ভব হচ্ছে না। বিজেপি শক্তিধর হয়েই বিরোধী আসনে বসবে বলে আভাস এই সমীক্ষায়।

বিজেপি এবার শক্তি বাড়াবে

বিজেপি এবার শক্তি বাড়াবে

বিজেপি এবার শক্তি বাড়িয়ে ২৬টি আসন পেতে পারে সর্বাধিক। এমনই আভাস দিয়েছে টাইমস নাউ-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষা। ২০১৫ সালে যেভাবে পর্যুদস্ত হয়েছিল বিজেপি, েই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী সেই সম্ভাবনা নেই এবার। শাহিনবাগের ঘটনা, জামিয়া মিলিয়ার ঘটনা সত্ত্বেও বিজেপির ভোট বেড়েছে বলেই জানিয়েছেন এই সমীক্ষা।

কংগ্রেসের অবস্থা শোচনীয়

কংগ্রেসের অবস্থা শোচনীয়

আপ ফের ক্ষমতা ধরে রাখতে সমর্থ হচ্ছে দিল্লিতে। বিজেপিও বিরোধী আসনে বসতে পারে ক্ষমতাশালী হয়ে। কিন্তু কংগ্রেসের সেই করুণ অবস্থাই হবে গতবারের মতো। টাইমস নাউ-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় আভাস ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস এবার শূন্য হাতে ফিরবে।

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+