সুলভ শৌচালয় বন্ধ করেছে পুলিশ, মহিলাদের অপেক্ষায় রেখে মহিলা শৌচাগারে 'আম আদমি' মন্ত্রী

মহিলা শৌচাগার ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনও উত্তর না দিয়েই চলে যান ভারতী
সোমবার রাতে ৬ মন্ত্রীর সঙ্গে ধরনা মঞ্চেই শুয়েছিলেন কেজরিওয়াল। মঙ্গলবার সকালে উঠে তিনি অভিযোগ করেন, "স্থানীয় সমস্ত সুলভ শৌচালয় বন্ধ করে দেওয়া হয়েছে ধরনাকারীদের জন্য। গতকাল রেলভবনের শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়েছিল আমাদের। আজ সেটাও দেওয়া হচ্ছে না। এখানে অনেক মহিলা রয়েছেন। তারা কোথায় যাবেন?" মহিলারা কোথায় যাবে ঠিক নেই, তবে মুখ্যমন্ত্রীর কথায় নিজের পথ খুঁজে পেয়েছিলেন আইনমন্ত্রী। তাই তো চুপিসারে প্রেসক্লাবের মহিলা শৌচাগারেই ঢুকেছিলেন।
একটি ওয়েবসাইটে প্রকাশ হওয়া খবরের ভিত্তিতে কেজরিওয়ালের ধরনা কভার করতে আসা মহিলা সাংবাদিকরা সকালবেলা মহিলা শৌচাগারে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। কিছুক্ষণ পর সেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন সোমনাথ। মহিলা সাংবাদিকরা এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও উত্তর না দিয়েই চলে যান। অথচ পাশেই পুরুষ শৌচাগার ছিল বলে সূত্রের তরফে জানানো হয়েছে।
শৌচাগার ছাড়া যদি আরও কিছুদিন এই ধরনা চলতে থাকে তবে যে দিল্লির রাজপথে শুধু ঝাড়ু দিলে হবে না তা বেশ বোঝাই যাচ্ছে।












Click it and Unblock the Notifications