আপের ঝাঁটায় সাফ পদ্ম, দিল্লি পৌরসভায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি

নির্বাচনী হাওয়ায় যখন তপ্ত পাঁচ রাজ্য তখনই দিল্লির পৌর উপনির্বাচনে কার্যত ধরাশায়ী হল বিজেপি। গত রবিবার দিল্লির পাঁচটি পুরসভা আসনে উপনির্বাচন হয়। বুধবার সেই নির্বাচনের ফল বেরোতেই দেখা যায় পাঁচটির মধ্যে চারটি আসনই গিয়েছে আম আদমি পার্টির দখলে। একটি জিতেছে কংগ্রেস। কিন্তু কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে পদ্মশিবির। এদিকে কৃষক আন্দোলনের আবহে এই জয় আপ সরকারকে যে নতুন করে অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য।

 দিল্লি পৌরসভায় উপনির্বাচনে বড় জয় আপের, ধরাশায়ী বিজেপি


দাঙ্গা বিধ্বস্ত দিল্লিতে যে এখনও সাধারন মানুষ সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এদিনের ফলাফল কার্যত সেই ইঙ্গিতই তুলে ধরলো বলে মত ওয়াকিবহাল মহলের। সেই সঙ্গে কৃষক আন্দোলনের আঁচ যে নির্বাচনী ফলাফলে পড়েছে তাও স্পষ্ট। রোহিনী, শালিমার বাগ, ত্রিলোকপুরী, কল্যাণপুরী আসন গুলি গিয়েছে আপের দখলে। সেখানে চৌহান বাঙ্গার আসনটি গিয়েছে কংগ্রেসের দখলে।

বাংলা সহ দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে যখন কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি ঠিক তখনই দিল্লিবাসীর এই ধাক্কা বেশ ভালোই চাপে রাখবে মোদি-শাহদের, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে রবিবার যে পাঁচটি আসনে ভোট হয়েছিল তার চারটি আগেই ছিল আপের দখলে। আপ কাউন্সিলাররা পরে বিধানসভা ভোটে জিতে বিধায়ক হলে ওই পদগুলি ফাঁকা হয়ে যায়। যদিও এর আগে পাঁচটি আসনের একটি আবার ছিল বিপির দখলে। ওই আসনে বিজেপি কাউন্সিলার রেণু রাজ ২০১৯ সালে মারা গেলে আসনটিতে উপনির্বাচনের প্রয়োজনীয়তা পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+