বিজেপির জমিতে এবার থাবা বসাতে তৈরি কেজরিওয়ালের আপ! পাখির চোখ এবার কোন রাজ্য দখলে

বিজেপির ডেরায় এবার থাবা বসাতে তৈরি কেজরিওয়ালের আপ! পাখির চোখ এবার কোন রাজ্য দখলে

দিল্লি নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসন দখল করে কার্যত রাজধানীতে দাপুটে বিজয় নিশান উড়িয়েছে আম আদমি পার্টি। আর তার পর এবার ঝাড়ু ঝড়ে কার্যত বিপক্ষ শিবিরকে কুপোকাত করতে এবার আরও এক উত্তরের রাজ্যে চোখ রাখছে আম আদমি পার্টি। জানা গিয়েছে এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করে নিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

উত্তরপ্রদেশ আপাতত পাখির চোখ, কোনপথে আম আদমির ছক!

উত্তরপ্রদেশ আপাতত পাখির চোখ, কোনপথে আম আদমির ছক!

উল্লেখ্য, আম আদমি পার্টি চাইছে এবার উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনকেও নিজের বিজয় নিশান উড়াতে। আর সেজন্যই ২০২২ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বানের আগে নিজের শক্তি পরীক্ষার জন্য পঞ্চায়েতের ময়দানে নামছে আপ।

কোন পথে ঘুঁটি সাজাচ্ছে আম আদমি পার্টি?

কোন পথে ঘুঁটি সাজাচ্ছে আম আদমি পার্টি?

আম আদমি পার্টি চাইছে আগামী কয়েকদিনের মধ্যেই ২৫ লাখ আপ কর্মীকে উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে প্রচারের নামানো হবে। আর এই কর্মীরাই আসন্ন উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে আপের হয়ে জনসংযোগ করতে নামানো হচ্ছে উত্তরপ্রদেশে।

 কতগুলি গ্রামকে নিয়ে ময়দানে নামতে চলেছে আম আদমি পার্টি?

কতগুলি গ্রামকে নিয়ে ময়দানে নামতে চলেছে আম আদমি পার্টি?

আম আদমি পার্টি আপাতত উত্তরপ্রদেশের ১.০৭ লাখ গ্রামে আম আদমি পার্টির প্রচার শুরু করার কথা ভেবে রেখেছে কেজরিওয়ালের শিবির। আগামী ৩ মাসের মধ্যেই এই প্রচারের কাজ শুরু করে দিতে চাইছে আম আদমি পার্টি। আপাতত এই সংখ্যক আপ কর্মীরাই কেজরিওয়ালকে গিয়ে উত্তরপ্রদেশের পরিস্থিতির গ্রাউন্ড রিপোর্ট দেবেন।

কবে উত্তরপ্রদেশ নির্বাচন?

কবে উত্তরপ্রদেশ নির্বাচন?

উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন ২০২০ সালের অক্টোবরও নভেম্বর মাসে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশকে দখলে রাখতে ২২ মার্চ পর্যন্ত সদস্য সংখ্যা সংগ্রহে এগিয়ে আসতে শুরু করেছে আম আদমি পার্টি।

 আম আদমি কেন স্বপ্ন দেখছে?

আম আদমি কেন স্বপ্ন দেখছে?

আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, দিল্লিতে এমন একাধিক নেতা দিল্লিতে রয়েছেন, যাঁরা উত্তর প্রদেশের ভূমিপুত্র। আর সেই সূত্রেরই আসন্ন উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন আম আদমি পার্টির কাছে খানিকটা সহজ হবে বিজেপিকে মাত দেওয়ার ক্ষেত্রে বলে মনে করা হচ্ছে কেজরিওয়াল শিবিরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+