আদিত্যর কপালেই কি নাচছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি, শিবসেনা বিধায়করা উৎসাহী

বিজেপিকে এবার ৫০-৫০ শর্ত দিয়েছিল শিবসেনা। চাপের মুখেও সেই শর্ত থেকে সরে আসেনি তারা। এবার সেই স্নায়ুর খেলায় জয় মিলতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপির জোটসঙ্গী শিবসেনার।

বিজেপিকে এবারের ভোটে ৫০-৫০ শর্ত দিয়েছিল শিবসেনা। চাপের মুখেও সেই শর্ত থেকে সরে আসেনি তারা। এবার সেই স্নায়ুর খেলায় জয় মিলতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপির জোটসঙ্গী শিবসেনার। এবার মহারাষ্ট্রে শিবসেনার সরকার গঠনের সম্ভাবনাই সবথেকে বেশি। সবকিছু ঠিকঠাক চললে ঠাকরে পরিবার থেকেই হতে পারে প্রথম মুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী আদিত্য?

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী আদিত্য?

শিবসেনার যুব নেতা আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি আগেই তুলেছিলেন শিবসেনা বিধায়করা। তাঁদের দাবি ছিল, এবার মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হন প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত দল শিবসেনার একজন। আর তিনি যদি উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য হন, তার থেকে ভালো খবর আর হতে পারে না।

দলের নবনির্বাচিত বিধায়করা আদিত্যকে চান

দলের নবনির্বাচিত বিধায়করা আদিত্যকে চান

এরপরই পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায় মুম্বইয়ের অলি-গলি। শিবসেনা নেতাদের একটি বড় অংশ এবং দলের নবনির্বাচিত বিধায়করা আদিত্যকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি তুলে সরব হয়েছেন। দলের কর্মী সমর্থকরা আদিত্য ঠাকরেকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে ইতিমধ্যে পোস্টারে ছয়লাপ করে দিয়েছে মুম্বইয়ের অলি-গলি।

শিবসেনাকে ডাকতেই ফের দাবি

শিবসেনাকে ডাকতেই ফের দাবি

কিন্তু বিজেপির সঙ্গে সমঝোতা না হওয়ায় সেই দাবি থমকে যায়। এবার বিজেপি সরকার গঠনের দাবি থেকে সরে আসায় রাজ্যপাল শিবসেনাকে ডাকতেই ফের সেই দাবি উঠে পড়েছে। শিবসেনার বৈঠকে তাঁকেই পরিষদয়ী নেতা করা হতে পারে। তাহলেই বাল ঠাকরে পরিবারের এই কনিষ্ঠ সদস্য মুখ্যমন্ত্রী হতে পারেন।

মহারাষ্ট্রে সত্যি হতে চলেছে শিবসেনার পোস্টারই

মহারাষ্ট্রে সত্যি হতে চলেছে শিবসেনার পোস্টারই

আর তাই যদি হয়, আদিত্য হবেন মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। পোস্টারে শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরে এবং দলীয় সভাপতি উদ্ধব ঠাকরের ছবির সঙ্গে আদিত্যর ছবির পোস্টারই এখন মহারাষ্ট্রে সত্যি হতে চলেছে। এই পোস্টারে উল্লেখ করা হয়েছে, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হবেন।

আদিত্যর মুখ্যমন্ত্রী কুর্সি প্রায় পাকা

রবিবার রাজ্যপালের ডাক পেয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তারপরই তিনি তড়িঘড়ি বৈঠক ডাকেন নিজের বাসভবনে। সূত্রের খবর সরকার গঠন নিয়ে ইতিমধ্যে আরও একপ্রস্থ কথা হয়েছে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে। সেই ভরসাতেই শিবসেনা প্রধান রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। কংগ্রেসও বাইরে থেকে সমর্থনের আশ্বাস দিয়েছিল শিবসেনাকে। তাহলেই আদিত্যর মুখ্যমন্ত্রী কুর্সি পাকা। তবে তার আগে আদিত্যকে পরিষদীয় দলনেতা হতে হবে শিবসেনার বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+