মৃত্যুর পরও এবার লাগবে আধার কার্ড, নতুন নির্দেশ জারি কেন্দ্রের
আগামী ১ অক্টোবর ২০১৭ সাল থেকে মৃত্যুর রেজিস্ট্রেশন বা ডেথ সার্টিফিকেট তুলতেও জমা দিতে হবে আধারের তথ্য।
আধার নিয়ে একের পর এক নতুন নিয়ম চালু করে চলেছে কেন্দ্র। এবার নতুন নির্দেশ জারি করা হল। শুক্রবার কেন্দ্রের তরফে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর ২০১৭ সাল থেকে মৃত্যুর রেজিস্ট্রেশন বা ডেথ সার্টিফিকেট তুলতেও জমা দিতে হবে আধারের তথ্য।

মৃত ব্যক্তির আধারের তথ্য বাড়ির আত্মীয় পরিজনদের অথবা পরিচিতদের জমা করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করেছে।
বলা হয়েছে, এর ফলে জালিয়াতির সুযোগ তৈরি হবে না। এবং একাধিক কাগজ জমা না করে শুধু আধারের তথ্য জমা করলেই হবে।
এর আগে কেন্দ্রের তরফে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে মেলানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি আয়কর জমা করার ক্ষেত্রে আধার নম্বর জমা করা বাধ্যতামূল করা হয়েছে।












Click it and Unblock the Notifications