Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aadhaar-Voter ID Linking: এক ক্লিকেই ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে আধার! কিন্তু কীভাবে?

নির্বাচন কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে বড় নির্বাচনী সংস্কারের (Electoral Reforms) পথে নরেন্দ্র মোদী। চার বড় সংস্কার আনা হচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ

নির্বাচন কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে বড় নির্বাচনী সংস্কারের (Electoral Reforms) পথে নরেন্দ্র মোদী। চার বড় সংস্কার আনা হচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। আগে প্যান-আধার লিঙ্ক করার কথা বলা হয়েছিল।

এবার আধারের সঙ্গে ভোটার কার্ডও লিঙ্ক করার কথা বলা হচ্ছে। মুলত ভোটার তালিকাকে স্বচ্ছ করতে, ভোট প্রক্রিয়াকে শক্তিশালী করতে, নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দিতে এবং ভুয়ো ভোটার দূর করতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

আধার কার্ডের (AADHAAR CARD) সঙ্গে ভোটার আইডি (VOTER ID) লিঙ্ক বাধ্যতামূলক?

আধার কার্ডের (AADHAAR CARD) সঙ্গে ভোটার আইডি (VOTER ID) লিঙ্ক বাধ্যতামূলক?

নির্বাচন কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে বড় নির্বাচনী সংস্কারের পথে নরেন্দ্র মোদী। চার বড় সংস্কার আনা হচ্ছে। এখনও তা আনা হয়নি। তবে আগামী লোকসভা নির্বাচনের আগে হয়তো এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। তবে এখনই আধার কার্ডের (AADHAAR CARD) সঙ্গে ভোটার আইডি (VOTER ID) লিঙ্ক করানোটা বাধ্যতামূলক নয়। তবে আগামিদিনের কথা ভেবে করা যেতেই পারে। এতে কোনও সমস্যা নেই। তবে সুবিধার কথাই বলছে সরকার। কিন্তু কীভাবে তা করবেন?

National voter service portal-এর মাধ্যমে কীভাবে আধার লিঙ্ক করাবেন?

National voter service portal-এর মাধ্যমে কীভাবে আধার লিঙ্ক করাবেন?

খুব সহজেই National voter service portal-এর মাধ্যমে আধার লিঙ্ক করানো যাবে। এরজন্যে কয়েকটি ধাপ মানতে হবে।

প্রথমেই https://voterportal.eci.gov.in/-এই ওয়েবসাইট ক্লিক করতে হবে। আর তা ফোন নম্বর/ ইমেল আইডি/ ভোটার আইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

আর তা করতেই একটি পেজ খুলে যাবে। সেখানে রাজ্য, জেলা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। যেমন নাম, জন্ম তারিক এবং বাবার নাম থাকবে। এই সমস্ত তথ্য জমা দেওয়ার পর 'Search' অপশনে ক্লিক করতে হবে।

যদি আপনার দেওয়া তথ্যের সং সরকারের কাছে থাকা তথ্য মিলে যায় তাহলে বেশ কিছু তথ্য স্ক্রিনে ফুটে উঠবে। এরপর 'Feed Aadhaar No' অপশনটি স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে।

শূধু তাই নয়, একটি পপ আপ স্ক্রিনের সামনে আসবে। সেখানে Aadhaar card এ থাকা নাম, Aadhaar number, voter ID number, রেজিস্টার মোবাইল কিংবা রেজিস্টার ইমেল তথ্য দিতে হবে।

সমস্ত তথ্য ভালো করে দেখে নেওয়ার পর 'Submit' অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার ল্যাপটপ কিংবা কমিউটারর স্ক্রিনে একটি তথ্য ফুটে উঠবে। registered successfully বলে একটি অপশনও ফুটে উঠবে।

এসএমএসের মাধ্যমেও আধার-ভোটার লিঙ্ক করা যাবে

এসএমএসের মাধ্যমেও আধার-ভোটার লিঙ্ক করা যাবে

যদি এত সমস্যার মধ্যে না থাকতে চান তাহলে এসএমএসের মাধ্যমেও আধার-ভোটার লিঙ্ক করা যাবে। এর জন্যে 166 কিংবা 51969 এই নম্বরে এসএমএস করতে হবে। তবে এই নম্বরে এসএমএস পাঠানোর আগে < Voter ID Number > < Aadhaar_Number > দিয়ে পাঠাতে হবে।

ফোন করেও আধার-ভোটার কার্ড লিঙ্ক সম্ভব

ফোন করেও আধার-ভোটার কার্ড লিঙ্ক সম্ভব

সাধারন মানুষের স্বার্থে একাধিক অপশন খুলে দেওয়া হয়েছে। ওয়েবসাইট, এসএমএস ছাড়াও ফোনের মাধ্যমেও এই দুটি কার্ড লিঙ্ক করা যাবে। এমনটাই জানা যাচ্ছে। উইকডেজের যে কোনও দিনে ১৯৫০ নম্বরে ডায়েল করে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা যাবে। তবে এর জন্যে সকাল ১০ থেকে পাঁচটার মধ্যে ওই নম্বরে ফোন করতে হবে। আর সেখানে voter ID card নম্বর এবং Aadhaar card-এর তথ্য দিতে হবে। আর এর পরেই তা রেজিস্টার হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+