আধার কার্ডের সঙ্গে এবার লিঙ্ক করতে হবে ভোটার কার্ড! কোন পথে হাঁটছে কেন্দ্র সরকার

আধার কার্ডের সঙ্গে এবার লিঙ্ক করতে হবে ভোটার কার্ড! কোন পথে হাঁটছে কেন্দ্র

আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ডের 'লিঙ্ক' করার ঘটনা ঘিরে শোরগোল আগেই হয়েছে। এর মাঝে আধারের আবশ্যিকতা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে। সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এমন পরিস্থিতিতে এবার ফের একবার আধারের সঙ্গে আরও একটি পরিচয়পত্রের লিঙ্ক করতে হবে।

ভোটার-আধার লিঙ্ক

ভোটার-আধার লিঙ্ক

১৯৫১ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ফের একবার সংশোধনীর রাস্তায় আনতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় আইন মন্ত্রক সূত্রের খবর এই মর্মে পদক্ষেপ কেন্দ্র গ্রহণ করতে চলেছে মোদী সরকার। আর এর নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনের প্রস্তাব।

 কেন এমন প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন?

কেন এমন প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন?

নির্বাচন কমিশনের অন্দরমহলের খবর, নতুন ভোটারদের আধার নম্বর যাতে সংগ্রহ করে পরিচিতি নিশ্চিত করতে যাতে সুবিধা হয়, তার জন্যই এমন পদক্ষেপ। আর সেই মর্মে সায় দিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক সংসদের সামনে বিল পেশ করতে চলেছে বলে খবর। তার আগে সেই বিলের খসড়া পেশ হবে মোদী মন্ত্রিসভার সামনে।

আসতে চলেছে কোন নিয়ম?

আসতে চলেছে কোন নিয়ম?

যদি মোদী মন্ত্রিসভায় খসড়া পাশ হয়ে যায়, তাহলে এই লিঙ্ক আবশ্যিক করতে বিল পেশ হবে সংসদে। আর সেখানেই নির্ধারিত হতে পারে অমন পদক্ষেপের ভাগ্য। এটি লাগু হলে ফোটো আইডি সমেত ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হবে ১২ সংখ্যার আধার নম্বর। আপাতত কেন্দ্রীয় আইনমন্ত্রক এই ঘটনার পদক্ষেপের কাঠামো নির্ধারণে আপাতত ব্যস্ত আইন মন্ত্রক। কেন্দ্রের দাবি এই আধার সংযোগ সম্পন্ন হলে লাভবান হবেন দরিদ্ররা। চাষিদের বীজ কম দামে দিতে, পিডিএস প্রকল্পের মতো একাধিক স্কিমের কাজ করতে সুবিধা হবে সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+