আধার-এ কেন্দ্রের 'লাভ'-এর অঙ্ক জানলে চমকে যাবেন
আধার বাধ্যতামূলক করায় ভারতের রাজকোষে থেকে গিয়েছে প্রায় ৫৮৫০০ কোটি। এমনটাই জানালেন এর স্থপতি নন্দন নিলেকানি। সুপ্রিম কোর্টে আধার সংক্রান্ত মামলা থাকলেও, এর ফলে দেশে আধারের গতি রোধ হবে না
আধার বাধ্যতামূলক করায় ভারতের রাজকোষে থেকে গিয়েছে প্রায় ৫৮৫০০ কোটি। এমনটাই জানালেন এর স্থপতি নন্দন নিলেকানি। সুপ্রিম কোর্টে আধার সংক্রান্ত মামলা থাকলেও, এর ফলে দেশে আধারের গতি রোধ হবে না বলেও মনে করেন নন্দন নিলেকানি।

ইউপিএ সরকারে আমলে চালু হলেও, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এর কাজকে প্রবলভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। উন্নয়নে ডিজিটাল অর্থনীতির ভূমিকার উল্লেখ করতে গিয়ে বিশ্ব ব্যাঙ্কের প্যানেলের আলোয়চনায় এমনটাই জানালেন নন্দন নিলেকানি। উন্নয়নশীল দেশগুলির কাছে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার বড় সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতে প্রায় ১০০ কোটি মানুষ আধারের সঙ্গে যুক্ত হয়েছেন। এর মাধ্যমে সরকারি অর্থের জালিয়াতি এবং অপচয় রোধ করা গিয়েছে। ফলে ভারত সরকারের প্রায় ৫৮, ৫০০ কোটি টাকা বাঁচানো গিয়েছে। পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যেখানকার প্রায় ১০০ কোটি মানুষ অর্থের আদানপ্রদান করতে পারেন পেপারলেস এবং ক্যাশলেস মাধ্যমে।
দেশের প্রায় ৫০ কোটি মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে যুক্ত করেছেন। ফলে পেপারলেস ট্রানজাকশনের মাধ্যয়মে কেন্দ্র প্রায় ৭৯০০০ কোটি টাকা নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে পাঠাতে পেরেছে বলে জানিয়েছে নন্দন নিলেকানি। সব টাকাই গিয়েছে আসল প্রাপকের কাছে। যে টাকা বাঁচানো গিয়েছে তা উন্নয়নের কাজে লাগানো যেতে পারে বলেও মন্তব্য করেছেন নিলাকানি।

নিলাকানির মতে, উন্নত বিশ্বের দেশগুলির মতো ডিজিট্যাল অর্থনীতি গড়ার পথে আধারের মাধ্যমে দেশে ডিজিটাল আইডেন্টিটি অথেনটিকেশন, পেপারলেস ট্রানজাকশন এবং ফ্রিকশনলেস পেমেন্ট চালু থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়।
সুপ্রিম কোর্টে আধার সংক্রান্ত মামলা থাকলেও, এর ফলে দেশে আধারের গতি রোধ হবে না বলেও মনে করেন নন্দন নিলেকানি।












Click it and Unblock the Notifications