আধার নিয়ে ফের সুপ্রিম কোর্টে হোঁচট কেন্দ্রের
আধার নিয়ে ফের সুপ্রিম কোর্টে হোঁচট খেল কেন্দ্র সরকার। বলা হয়েছে, এবছরের নিট পরীক্ষায় আধারকে বাধ্যতামূলক করা যাবে না।
আধার নিয়ে ফের সুপ্রিম কোর্টে হোঁচট খেল কেন্দ্র সরকার। বুধবার শীর্ষ আদালতে জানানো হয়েছে, এইমাসের ৩১ তারিখের মধ্যে আধারের সংযোগের সময়সীমা থাকলেও তা প্রয়োজনে বাড়ানো হতে পারে। পাশাপাশি বলা হয়েছে, এবছরের নিট পরীক্ষায় আধারকে বাধ্যতামূলক করা যাবে না।

আধার নিয়ে এই নির্দেশকে ইতিমধ্যে সংস্থার ওয়েবসাইটে আপলোড করে তা সকলকে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। পরিচয়পত্র হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড ও রেশন কার্ডকে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউআইডিআই আদালতে জানায়, সিবিএসই-কে আধারকে বাধ্যতামূলক করে নিট পরীক্ষা নিতে কেন্দ্র বলেনি। তারপরই আদালত এই নির্দেশ দিয়েছে। কাশ্মীর, মেঘালয় ও অসমের মতো রাজ্যে আধার বাদে অন্য পরিচয়পত্র পরীক্ষার সময় দেখাতে বলা হয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল।












Click it and Unblock the Notifications