শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া দিল্লিতে! লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ফ্রিজে, গ্রেফতার যুবক
শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ঘটনা ফের ঘটল দিল্লিতে, লিভ-ইন পার্টনারকে খুন করে ফ্রিজে রাখা হল দেহ।
লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ফ্রিজে সংরক্ষণ করে রাখার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেফতার করা হল। নজফগড়ের ধাবার একটি ফ্রিজে প্রেমিকার দেহ সংরক্ষণ করে রাখার ঘটনায় মঙ্গলবার প্রেম দিবসে দিল্লি পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। অভিযোগ রেফ্রিজারেটরের ভিতরে লিভ-ইন পার্টনারের দেহের অঙ্গদগুলি কেটে করে রাখা হয়েছিল।

নজফগড়ের মিত্রান গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ২২ বছর বয়সী এক তরুণীকে হত্যা করার পর তাঁর শরীরের অঙ্গগুলি কেটে আলাদা আলাদা করে ফ্রিজের ভিতরে সংরক্ষিণ করে রাখা হয়। সেই ঘটনায় দিল্লি পুলিশ গ্রেফতার করল। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে অভিযান চালাচ্ছিল পুলিশ।
পুলিশ সূত্রে খবর ২২ বছরের তরুণী নিক্কি যাদবকে কাশ্মীরি গেট আইএসবিটির কাছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি গাড়িতে রাখা মোবাইলের ডাটা কেবিল ব্যবহার করে শ্বাসরোধ করে হত্যা করে প্রেমিকাকে। এই হত্যার ঘটনা ঘটানোর পর অভিযুক্ত সাহিল গেহলট (২৬)মিত্রান গ্রামের উপকণ্ঠে অবস্থিত তার ধাবার ফ্রিজে দেহের অঙ্গগুলি লুকিয়ে রাখে।
মঙ্গলবার পুলিশ ধাবায় ফ্রিজের ভিত থেকে মহিলার দেহের অংশগুলি পাওয়ার পরে তাকে গ্রেফতার করে। তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলছিল বলে তদন্তে নেমে জানান গিয়েছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত ওই মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের মিসিং লিঙ্কগুলি মেলানোর চেষ্টা করছে।
পুলিস জানিয়েছে, অভিযুক্ত সাহিল গেহলট যেদিন তার লিভ-ইন পার্টনারকে খুন করেছিল, সেদিনই অন্য মহিলাকে বিয়ে করেছিল সে। এই ঘটনা শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শ্র্দ্ধা ওয়াকার নামে ২৭ বছর বয়সী তরুণীকে তার লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা শ্বাসরোধ করে হত্যা করেছিল। পরে অভিযুক্ত আফতাব তার দেহকে ৩৫ টুকরো করে কেটে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখে। তারপর একটি একটি করে তা জঙ্গলে ছড়িয়ে দেয়।
দিল্লি পুলিশ শ্রদ্ধা হত্যা মামলায় ৬৬৩৬ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে। এই মামলা দায়েরের পর ৭৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হয়। ২০২২ সালের ২২ নভেম্বর দিল্লি পুলিশ আফতাবকে গ্রেফতার করার পর শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের রোমহর্ষক ঘটনা সামনে আসে। তা সমগ্র জাতিকে নাড়া দিয়ে যায়। শ্রদ্ধা ওয়াকারের হাড়ের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, করাতের মতো বস্তু দিয়ে তার দেহ ৩৫টি টুকরো করা হয়েছে।
দক্ষিণ দিল্লির জঙ্গল থেকে ১৩টি পচনশীল দেহাংশ উদ্ধারের পরই সন্দেহ দানা বাঁধে। তারপরই তদন্তে নেমে হাড়ের টুকরো উদ্ধার করে পুলিশ। প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সেই ঘটনা। আফতাব তার স্বীকারোক্তিতে পুলিশকে জানায়, দিল্লি আসার পর থেকে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর তরুণী লিভ-ইন পার্টনারকে হত্যা করে সে।












Click it and Unblock the Notifications