ফের ধর্ষণের পর পুড়িয়ে হত্যার চেষ্টা তরুণীকে, হায়দরাবাদের পর যোগীরাজ্য উত্তাল
হায়দরাবাদে মহিলা চিকিৎককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ছায়া এবার যোগীরাজ্যে। যোগী-রাজ্য উত্তরপ্রদেশে এবার এক তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
হায়দরাবাদে মহিলা চিকিৎককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ছায়া এবার যোগীরাজ্যে। যোগী-রাজ্য উত্তরপ্রদেশে এবার এক তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। উন্নাওয়ে নির্যাতিতাকে পুড়িয়ে খুনের ঘটনায় এখনও ফুঁসছে উত্তরপ্রদেশ। তারই মধ্যে এই ঘটনায় এবার উত্তাল হয়ে উঠল উত্তরপ্রদেশের ফতেপুর।

কানপুরে তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তাঁর দূর সম্পর্কের এক কাকার বিরুদ্ধে। তরুণীর শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছে। ওই তরুণী এখন কানপুরের হাসপাতালে চিকিৎসাধীন। ফতেপুরে ১৮ বছর বয়সী ওই তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়।
পুলিশ জানিয়েছে, তরুণীর সঙ্গে দূর সম্পর্কের এক কাকার সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর দুই পরিবারের তরফে গ্রাম পঞ্চায়েতে সালিশি সভার নির্দেশ মেনে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই মধ্যে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ফাঁকা বাড়িতে তরুণীকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।
তরুণীর আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। তরুণীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর কানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিদগ্ধ তরুণীকে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications