স্পাইস জেট বিমানের সামনে বসে পড়লেন এক যুবক, আতঙ্ক বিমানবন্দরে

স্পাইস জেট বিমানের সামনে বসে পড়লেন এক যুবক, আতঙ্ক বিমানবন্দরে

এক ২০ বছরের যুবক ভোপালের রাজা ভোজ বিমানবন্দরের পার্কিংয়ে ঢুকে পড়ে সটান চড়ে বসে স্পাইস জেট বিমানের সামনে এবং পাথর দিয়ে বেসরকারি হেলিকপ্টারের সামনের অংশটি ভেঙে দেন। ঘটনাটি ঘটে রবিবার।

স্পাইস জেট বিমানের সামনে বসে পড়লেন এক যুবক


জানা গিয়েছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। যুবক রবিবার সন্ধ্যায় বিমানটি ছাড়ার আগে ওই চপারের সামনের অংশটি প্রথমে পাথর দিয়ে মেরে ভেঙে দেয় এবং তারপর ওখানেই বসে পড়েন। যার ফলে বিমান সংস্থা কর্তৃপক্ষ বিমানের ভেতর বসে থাকা যাত্রীদের নামিয়ে আনেন যার জেরে বিমান ছাড়তে বেশ কিছুক্ষণ দেরি হয়। ওই যুবককে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং পরে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

সিআইএসএফের পক্ষ থেকে বলা হয়, '‌ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। ২০ বছরের যুবক, যাকে দেখে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছিল, তিনি বিমানবন্দরে ঢুকে আসে। ওই যুবক বিমানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল, যে বিমানটির জয়পুরে যাওয়ার কথা ছিল। এই ঘটনার জন্য বিমানবন্দরে আতঙ্কের সৃষ্টি হয়।’‌ তবে বড় কোনও ঘটনা ঘটার আগে সিআইএসএফ ওই যুবককে গ্রেফতার করে ফেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+