বিবস্ত্র হয়ে তিনতলার ছাদ থেকে ঝাঁপ তরুণীর, যৌন নির্যাতনের কাহিনি গায়ে কাঁটা দেবে

গণধর্ষণের পরও রক্ষা নেই, মহিলার উপর চলছিল অকথ্য অত্যাচার। শেষপর্যন্ত প্রাণের মায়া ত্যাগ করে বিবস্ত্র অবস্থায় ঝাঁপ দিলেন তিন তলার ছাদ থেকে।

গণধর্ষণের পরও রক্ষা নেই, মহিলার উপর চলছিল অকথ্য অত্যাচার। শেষপর্যন্ত প্রাণের মায়া ত্যাগ করে বিবস্ত্র অবস্থায় ঝাঁপ দিলেন তিন তলার ছাদ থেকে। বরাত জোরে অবশ্য রক্ষা পেলেন তরুণী। জয়পুরের মোহনায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি। অ্যাপার্টমেন্টের নিচে বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী।

বিবস্ত্র তরুণীর ঝাঁপ তিন তলার ছাদ থেকে, এ কাহিনি আতঙ্কের

স্থানীয়রা জানান, রাতে তাঁরা এক মহিলার আর্ত চিৎকার শুনেছিলেন। কিন্তু কোন দিকে থেকে সেই আওয়াজ এসেছিল, তা বুঝতে পারেননি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। তবে তাঁরা রাতে এক নেপালি তরুণীকে দেখেছিলেন দুই যুবকের সঙ্গে। সকালে দেখেন সেই নেপালি মহিলাই বেহুঁশ হয়ে পড়ে রয়েছেন। সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়েছিলেন তিনি।

এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেন। ওই তরুণীকে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশের কাছে বয়ানও দিয়েছেন তরুণী। তিনি জানিয়েছেন, তাঁকে গণধর্ষণ করা হয়। তারপর তাঁর উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছিল। তখনই তিনি ঝাঁপ দেন ছাদ থেকে। পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের নাম লোকেশ সাইনি ও কমল সাইনি। প্রথম জনের বয়স ১৯-২০, দ্বিতীয় জনের বয়স ২৩-২৪। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+