মিলবে না পেট্রোল, গুজবে রাতবিরেতে হাজার হাজার মানুষের হাজির পাম্পে
একেই পেট্রোলের দাম নিয়ে মানুষের হাজারও চিন্তা থাকে। কখন বেড়ে যায় তার নেই ঠিক। এমন সময়ে ছোট্ট গুজব গুজরাতে আহমেদাবাদে ব্যাপক সমস্যার সৃষ্টি করল। সৌজন্যে সোশ্যাল মাধ্যমের ভুল খবর। আর তা শুনেই হাজার হাজার মানুষ পেট্রোল পাম্পে ছুটে এলেন পেট্রোল পাম্পে , একটু পেট্রোল গাড়িতে তুলে রাখতে। দেখা গেল ব্যাপক বিশৃঙ্খলার ছবি। যদিও এতে পেট্রোল পাম্পগুলির বেশ ভালোই লাভ হয়েছে তা বলা যেতেই পারে।

জানা গিয়েছে যে পেট্রোল পাম্প মালিকদের সম্ভাব্য ধর্মঘটের গুজব সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে। আর তাতেই সে এক অদ্ভুত চিত্র দেখা গেল। যেন মনে হবে দেশে পেট্রোলের আকাল পড়ে গিয়েছে। অবস্থা শ্রীলঙ্কার মতো। এমন খবর মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তাই রাতবিরেতে মানুষ ভিড় জমান শেষ পেট্রোল গাড়িতে সঞ্চয় করে রাখতে। আসলে ঘটনা হল ধর্মঘটের গুজবের।
মাঝরাতের দিকে শহরের বেশিরভাগ পেট্রোল পাম্পে শতাধিক দুই এবং চার চাকার গাড়ি দেখা যায়। এর পাশাপাশি সৌদি আরব ভারতে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে বলেও গুজব ছিল। তার সঙ্গে আবার জড়িত নবী বিতর্ক।
পেট্রোল পাম্পের কর্মচারীরা অনেক চেষ্টা করেও কোনও পাম্প বন্ধ করা যাচ্ছে না বলে মধ্যরাতের পর মানুষ স্টেশনে ভিড় করতে থাকে। কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় যে অনেক গ্যাস স্টেশন বন্ধ করে দিতে হয়। যেকোনো নিয়মিত দিনে নগরীর অনেক পাম্প রাত ১১টার দিকে বন্ধ থাকলেও শনিবার রাতে দেখা গেছে ভিন্ন দৃশ্য। মানুষ পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসতে থাকে। শনিবার আহমেদাবাদে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৯৮ টাকা।
এদিকে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। গত ২১ মে সরকার পেট্রোলের দাম কমায়। কমায় ডিজেলের দামও। লিটার প্রতি ৮ টাকা দাম কমে পেট্রোলের এবং লিটার প্রতি ৬ টাকা করে ডিজেলে দাম কমেছে।
জ্বালানির দাম বৃদ্ধি বা হ্রাস আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের উপরে নির্ভরশীল। তাছাড়া, রুপি-ডলার বিনিময় হারের উপরেও নির্ভর করে। এছাড়া তার উপর আবগারি কর, ভ্যাট এবং মালবহনের চার্জ যুক্ত হয়। সেই কারণে পেট্রোল এবং ডিজেলের খুচরো দাম বিভিন্ন রাজ্য হিসাবে অনেকটাই আলাদা হয়।১২ জুন পেট্রোল: ৯৬.৭২ টাকা, ডিজেল: ৮৯.৬২ টাকা। মুম্বইতে পেট্রোল: ১১১.৩৫ টাকা , ডিজেল: ৯৭.২৮ টাকা, চেন্নাই, পেট্রোল: ১০২.৬৩ টাকা , ডিজেল: ৯৪.২৪ টাকা।












Click it and Unblock the Notifications