পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, নিহত কাশ্মীরি মহিলা
পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, নিহত কাশ্মীরি মহিলা
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। মঙ্গলবার পুঞ্চের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা অনুপ্রবেশ করার চেষ্টা করে। তবে ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে। তবে ভারতীয় সেনাদের সঙ্গে পাক সেনাদের সংঘর্ষ চলাকালীন এক কাশ্মীরি মহিলা নিহত হন।

পাক সেনারা পুঞ্চে ক্রমাগত গুলি বর্ষণ করছিল। আচমকা হামলা হলেও ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। সম্প্রতি গোয়েন্দাদের রিপোর্টে জানা গিয়েছে, জঙ্গি গোষ্ঠীরা জম্মু–শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে হামলার ছক কষছে। গোটা উপত্যকা জুড়ে তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
উৎসবের মরশুমে পাকিস্তানি জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছে বলে আগেই ইন্টেলিজেন্স জানিয়েছিল। সেইমতো সীমান্ত সুরক্ষা বাহিনী কড়া প্রহরার বন্দোবস্তও করেছে। পাক সেনা ফায়ারিং করে জঙ্গিদের কভার দিয়ে সীমান্ত পার করার চেষ্টা করছে বলেও ইন্টেলিজেন্স ইনপুট ছিল। তাই নানা সময়ে ইচ্ছাকৃত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি ছোঁড়ে পাকিস্তান। যার যোগ্য জবাব ভারত বারবার দিয়েছে। এবারও পাকিস্তান একই কাজ করল।












Click it and Unblock the Notifications