ভালোবাসার জন্য লিঙ্গ পরিবর্তন! উত্তরপ্রদেশে ঘটল নজিরবিহীন ঘটনা
ভালোবাসার জন্য লিঙ্গ পরিবর্তন! উত্তরপ্রদেশে ঘটল নজিরবিহীন ঘটনা
লিঙ্গ পরিবর্তন বা জেন্ডার ট্রান্সপ্লান্টের ঘটনা এখন আর এই দেশে নয়ুন কোনও ঘটনা নয়। মাঝে মধ্যেই সামনে উঠে আসে এমন ঘটনা যেখানে এই লিঙ্গ পরিবর্তন করতে দেখা যায় বহু মানুষকে। এমনকি সেক্ষেত্রে সেই সকল লিঙ্গ পরিবর্তন করা একাধিক ব্যক্তিত্বের জীবনের সংগ্রাম এবং সাফল্যের গল্পও সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে। কিন্তু এবার ভারতে এমন এক ঘটনা ঘটল জা সত্যিই নজিরবিহীন। কারণ সাধারণত পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়ার যে ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে খবরে, এবার সেই ছক ভেঙে লিঙ্গ পরিবর্তন করলেন এক মহিলা। তাও আবার নিজের ভালোবাসাকে কাছে পাওয়ার জন্যই এই পদক্ষেপ নিলেন তিনি। আর এই বিরল ঘটনার সাক্ষী থাকল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ।

আইন স্বীকৃতি দিলেও এখনও সমকামীতাকে খুব একটা সহজে মেনে নিতে পারে না ভারতের রক্ষণশীল সমাজ। কিন্তু সেই সমাজে দাঁড়িয়েই ভালোবেসে একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করেছিলেন দুই তরুণী। কিন্তু পরিবার এই সম্পর্ক মেনে নিতে নারাজ। তাই ভালোবাসার জন্য লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। নিজেদের সম্পর্কের কথা পরিবারকে জানানোর পর থেকেই আসতে শুরু করে একের পঅর এক বাধা। কিন্তু দু'জন দু'জনের কাছে ভালোবাসার নামে প্রতিজ্ঞাবদ্ধ। একাধিক বার নিজেদের পরিবারকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেও আখেরে লাভের লাভ হয়নি। তাই বাধ্য হয়ে দুজনে মিলে কথা বলে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
প্রয়াগরাজের স্বরূপ রানি হাসপাতালের চিকিৎসকরা এক তরুণীর অস্ত্রোপচার করেছেন বলে জানা গিয়েছে। প্রথমে শরীরের উর্ধ্বাংশের পরিবর্তন আনা হয়েছে। এবং এরপরে ধীরে ধীরে সম্পূর্ণ দেহের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সার্জনরা। সেই সঙ্গে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরোকাজটি সম্পন্ন হতে সময় লাগবে মোট ১৮ মাস। তারপরেই ওই তরুণী সম্পূর্ণভাবে পুরুষ হয়ে উঠবেন। আর নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য এহেন পদক্ষেপ নিয়ে দেশজুড়ে চলছে চর্চা।
এই সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক মোহিত জৈন জানিয়েছেন, তরুণীকে এই মুহূর্তে টেস্টোস্টেরন থেরাপি দেওয়া হয়েছে। এরফলে শরীরে টেস্টোস্টেরনের লক্ষণগুলো আরও প্রকট ভাবে প্রকাশ পাবে। এরপর এই পুরুষ প্রধান হরমনের প্রভাবে শরীরের বিভিন্ন স্থানে হেয়ারগ্রোথ দেখা দেবে। ধীরে ধীরে তিনি নারী থেকে পুরুষে পরিণত হবেন। চিকিৎসক মোহিত জৈন আরও জানিয়েছেন, এই লিঙ্গ পরিবর্তনের ফলে তাঁর গর্ভধারণের ক্ষমতা থাকবে না। একজন নারীর গর্ভধারণের জন্য যেসকল ক্ষমতা থাকে, লিঙ্গ পরিবর্তনের ফলে সেই ক্ষমতা থাকবে না। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ১৮ মাসয়সময় লাগবে। প্রথমবার এই ধরনের অস্ত্রপচার হচ্ছে। মহিলার মেডিক্যাল চেকআপ হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications